Madhyamik 2025 Math Question

মাধ্যমিক গণিত প্রশ্ন 2025 || Madhyamik Mathematics Question 2025

বিষয়: গণিত (Mathematics) পূর্ণমান: 90 (নিয়মিত) / 100 (বহিরাগত) সময়: 3 ঘণ্টা 15 মিনিট
1. নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো : 1 × 6 = 6
(i) ঊর্ধ্বক্রমে সাজানো 27, 31, 46, 52, x, y + 2, 71, 79, 85, 90 রাশিতথ্যের মধ্যমা 64 হলে x + y-এর মান—
(a) 125 (b) 126 (c) 127 (d) 128
(ii) একটি লম্ব বৃত্তাকার চোঙ ও একটি অর্ধ-গোলকের ব্যাসার্ধ সমান এবং এদের আয়তনও সমান। চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধ-গোলকটির উচ্চতা শতকরা কত বেশি?
(a) 25% (b) 50% (c) 100% (d) 200%
(iii) একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য secθ, 1 এবং tanθ (θ ≠ 90°) হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান—
(a) 30° (b) 45° (c) 60° (d) 90°
(iv) O কেন্দ্রীয় বৃত্তে AB একটি ব্যাস। AC জ্যা কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করলে ∠OCB-এর মান হবে—
(a) 20° (b) 30° (c) 40° (d) 50°
(v) a : 2 = b : 5 হলে a, b-এর কত % এর সমান হবে?
(a) 20 (b) 30 (c) 40 (d) 50
(vi) বার্ষিক X% সরল সুদের হারে Y টাকার Z মাসের সুদ হবে—
(a) XYZ1200 টাকা (b) XYZ120 টাকা (c) XYZ200 টাকা (d) XYZ100 টাকা
2. শূন্যস্থান পূরণ করো (যে কোনো পাঁচটি) : 1 × 5 = 5
  1. (p + q) সংখ্যক সংখ্যার গড় x, এর মধ্যে p সংখ্যক সংখ্যার গড় y হলে, অবশিষ্ট q সংখ্যক সংখ্যার গড় হবে ।
  2. r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন ।
  3. যদি sin2θ + 2x cos2θ = 1 হয়, তবে x-এর মান হবে ।
  4. একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3 টি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে করবে।
  5. যদি x(4 − √3) = y(4 + √3) = 1 হয়, তাহলে x2 + y2-এর মান হবে ।
  6. একটি ব্যবসায় পিন্টু, আমনের 112 গুণ টাকা দিয়েছিল এবং ডেভিড, আমনের 212 গুণ টাকা দিয়েছিল। আমন, পিন্টু ও ডেভিডের মূলধনের অনুপাত হবে ।
3. সত্য বা মিথ্যা লেখো (যে কোনো পাঁচটি) : 1 × 5 = 5
  1. সংখ্যাগুরু মান = 2 × মধ্যমা − 3 × যৌগিক গড়।
  2. শঙ্কুর আয়তন x, ভূমির ক্ষেত্রফল y এবং উচ্চতা z হলে xyz-এর মান 3 হবে।
  3. 0° < θ < 90° হলে sinθ < sin2θ হবে।
  4. ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ∠ADB = x° এবং ∠ABD = y° হলে, ∠BCD-এর মান হবে (x + y)°।
  5. 6x2 + x + k = 0 সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি 2536 হলে, k-এর মান হবে 12।
  6. একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মধ্যে একজন xyz টাকা y মাসের জন্য এবং অপরজন y2z টাকা x মাসের জন্য নিয়োজিত করে। চুক্তির শেষে তাদের লভ্যাংশের অনুপাত হবে x : y।
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো দশটি) : 2 × 10 = 20
  1. প্রথম (2n + 1) সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা হলো n + 1033, n-এর মান নির্ণয় করো।
  2. দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2 : 3 এবং উচ্চতার অনুপাত 5 : 3 হলে, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত?
  3. একটি আয়তঘনের ধারগুলির সংখ্যা x, তলগুলির সংখ্যা y হলে, 'a'-এর সর্বনিম্ন মান কত হলে (x + y + a) একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
  4. cos4θ − sin4θ = 23 হলে, 1 − 2 sin2θ-এর মান নির্ণয় করো।
  5. sin(θ + 30°) = cos 15° হলে, cos 2θ-এর মান কত?
  6. ABCD আয়তক্ষেত্রের অভ্যন্তরে O বিন্দু এমনভাবে অবস্থিত যে OB = 6 সেমি, OD = 8 সেমি এবং OA = 5 সেমি। OC-এর দৈর্ঘ্য নির্ণয় করো।
  7. O-কেন্দ্রীয় বৃত্তের একটি বহিঃস্থ বিন্দু P থেকে PS ও PT দুটি স্পর্শক টানা হল। QS বৃত্তের একটি জ্যা যেটি PT-এর সমান্তরাল। ∠SPT = 80° হলে ∠QST-এর মান কত?
  8. দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 27 সেমি ও 16 সেমি, প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে, দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে নির্ণয় করো।
  9. x ∝ √y এবং y = a2, যদি x = 2a হয় তাহলে x2 : y-এর মান নির্ণয় করো।
  10. x2 = y3 = z4 হলে 3x + 4y + 8zx + 3y-এর মান কত?
  11. কোনো ব্যবসায় A ও B-এর মূলধনের অনুপাত 3 : 2, লাভের 5% দান করার পর B-এর লাভ 798 টাকা হলে, মোট লাভ কত?
  12. বার্ষিক সরল সুদের হার 5.5% থেকে কমে 4.5% হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কম হয়। মূলধন কত?
MCQ ও শর্ট প্রশ্নের সঠিক উত্তরমালা (1, 2, 3 ও 4 নং প্রশ্ন)
1. সঠিক উত্তর (MCQ) :
(i) (b) 126
(ii) (b) 50%
(iii) (d) 90°
(iv) (b) 30°
(v) (c) 40
(vi) (a) XYZ/1200 টাকা
2. শূন্যস্থান পূরণ :
(i) [(p + q)x − py] / q
(ii) 13πr3 ঘন একক
(iii) 1/2
(iv) বহিঃস্পর্শ
(v) 38/169
(vi) 2 : 3 : 5
3. সত্য বা মিথ্যা :
(i) মিথ্যা
(ii) মিথ্যা
(iii) মিথ্যা
(iv) সত্য
(v) মিথ্যা
(vi) মিথ্যা
4. সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর :
(i) 50
(ii) 10 : 9
(iii) 7
(iv) 2/3
(v) 0
(vi) 5√3 সেমি
(vii) 50°
(viii) 513 সেমি (বা 16/3 সেমি)
(ix) 4 : 1
(x) 50/11 (বা 4611)
(xi) 2,100 টাকা
(xii) 25,000 টাকা
5. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 5
  1. কোনো যৌথ ব্যবসায়ে সমর ও মহিমের প্রত্যেকের মূলধন 20,000 টাকা। 6 মাস পরে সমর আরও 5,000 টাকা দিল কিন্তু মহিম 5,000 টাকা তুলে নিল। যদি বৎসরান্তে 32,000 টাকা লাভ হয়ে থাকে, তবে তাদের প্রত্যেকের লভ্যাংশ নির্ণয় করো।
  2. 21,866 টাকাকে এমন দুটি অংশে ভাগ করো, যাতে প্রথম অংশের 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, দ্বিতীয় অংশের 5 বছরের সমূল চক্রবৃদ্ধির সমান হয়, যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5%।
6. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 3
  1. 16-কে এরূপ দুই অংশে বিভক্ত করো যেন বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে 164 বেশি।
  2. সমাধান করো : x + 3x − 3 + x − 3x + 3 = 212, (x ≠ −3, 3)
7. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 3
  1. যদি (x3 − 1y3) ∝ (x3 + 1y3) হয়, তাহলে দেখাও যে x ∝ 1y।
  2. যদি x = 4√15√5 + √3 হয়, তবে x + √20x − √20 + x + √12x − √12-এর মান নির্ণয় করো।
8. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 3
  1. যদি (b + c − a)x = (c + a − b)y = (a + b − c)z = 2 হয়, তবে প্রমাণ করো যে (1x + 1y)(1y + 1z)(1z + 1x) = abc।
  2. xy = a + 2a − 2 হলে x2 − y2x2 + y2-এর মান নির্ণয় করো।
9. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 5
  1. বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক— প্রমাণ করো।
  2. পিথাগোরাসের উপপাদ্য বিবৃত করো এবং প্রমাণ করো।
10. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 3
  1. O কেন্দ্রীয় বৃত্তের ব্যাস AB, বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দু P থেকে PN, AB-এর উপর একটি লম্ব টানা হল। জ্যামিতিক যুক্তি দিয়ে প্রমাণ করো যে PB2 = AB · BN।
  2. ABC ত্রিভুজের পরিকেন্দ্র 'O' এবং OD ⊥ BC হলে প্রমাণ করো ∠BOD = ∠BAC।
11. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 5
  1. জ্যামিতিক পদ্ধতিতে 2√3-এর মান নির্ণয় করো।
  2. 6 সেমি, 8 সেমি ও 10 সেমি বাহুবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো। ওই ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো।
12. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 3 × 2 = 6
  1. যদি sin x = m sin y এবং tan x = n tan y হয়, তবে দেখাও যে cos2x = m2 − 1n2 − 1।
  2. tanθ = 57 হলে, 5 sinθ + 7 cosθ7 sinθ + 5 cosθ-এর মান নির্ণয় করো।
  3. একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপের অনুপাত 5 : 2। চাপ দুটি কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার দ্বিতীয় কোণটির মান 30° হলে প্রথম কোণটির বৃত্তীয় মান কত?
13. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 5
  1. মাঠের মাঝখানে দাঁড়িয়ে হাবু একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তরদিকে 30° উন্নতি কোণে এবং 2 মিনিট পর দক্ষিণ দিকে 60° উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি বরাবর 50√3 মিটার উঁচুতে একই সরলরেখায় উড়ে থাকে তবে তার গতিবেগ কত?
  2. দুটি স্তম্ভের দূরত্ব 150 মিটার, একটির উচ্চতা অন্যটির তিনগুণ। স্তম্ভদ্বয়ের পাদদেশ সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু থেকে তাদের শীর্ষের উন্নতি কোণদ্বয় পরস্পর পূরক। ছোট স্তম্ভটির উচ্চতা কত?
14. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 4 × 2 = 8
  1. একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল 154√2 বর্গসেমি এবং ভূমির ব্যাসার্ধ 7 সেমি হলে উহার শীর্ষকোণ নির্ণয় করো।
  2. একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতো। চোঙটির উচ্চতা নির্ণয় করো।
  3. 12 সেমি ব্যাসবিশিষ্ট একটি নিরেট সীসার গোলক গলিয়ে তিনটি ছোট ছোট নিরেট সীসার গোলক তৈরি করা হল। যদি ছোট গোলকগুলির ব্যাসের অনুপাত 3 : 4 : 5 হয়, তবে ছোট গোলকগুলির প্রত্যেকটির ব্যাসার্ধ নির্ণয় করো।
15. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 4 × 2 = 8
  1. একটি কর্মসূচিতে উপস্থিত 100 জনের বয়স নীচের ছকে দেওয়া হল। ঐ 100 জন লোকের গড় বয়স নির্ণয় করো (যে কোনো পদ্ধতি অবলম্বন করে) :
    বয়স (বছরে)10–2020–3030–4040–5050–6060–70
    লোকসংখ্যা081220221820
  2. নীচের তথ্যের মধ্যমা 32 হলে x ও y-এর মান নির্ণয় করো যখন মোট পরিসংখ্যা = 100 :
    শ্রেণি-সীমা0–1010–2020–3030–4040–5050–60
    পরিসংখ্যা10x2530y10
  3. প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা (ক্ষুদ্রতর সূচক) তৈরি করে ছক কাগজে ওজাইভ অঙ্কন করো :
    শ্রেণি-সীমা0–1010–2020–3030–4040–5050–6060–70
    পরিসংখ্যা1615201561
[ দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য বিকল্প প্রশ্ন ]
11. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 5
  1. জ্যামিতিক পদ্ধতিতে 2√3-এর মান নির্ণয়ের অঙ্কন প্রণালী বর্ণনা করো।
  2. একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য প্রদত্ত হলে ত্রিভুজটি অঙ্কন করে তার অন্তর্বৃত্ত অঙ্কন প্রণালী বর্ণনা করো।
[ কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত প্রশ্ন ]
16. (a) যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : 2 × 3 = 6
  1. কোনো অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 12 : 13 হলে, তাদের মূলধনের অনুপাত কত?
  2. xy2 ও xz2-এর মধ্য সমানুপাতী কত?
  3. একটি আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার যোগফল 10 সেমি এবং কর্ণের দৈর্ঘ্য √32 সেমি হলে আয়তঘনের সমগ্রতলের (পার্শ্বতলগুলির) ক্ষেত্রফল কত?
  4. sin x = cos(x − 20°) হলে x-এর মান কত?
16. (b) যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : 1 × 4 = 4
  1. ax2 + bx + c = 0 (a ≠ 0) সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যোন্যক ও বিপরীত চিহ্নযুক্ত হলে (a + c)-এর মান কত?
  2. কোনো বৃত্তের উপর একটি বিন্দুতে অঙ্কিত বৃত্তের স্পর্শক ও ঐ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে?
  3. জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণের মধ্যে একটি পার্থক্য লেখো।
  4. একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ও পরিসীমার অনুপাত কত?
  5. "একটি বৃত্তের দুটি সমান দৈর্ঘ্যের জ্যা ঐ বৃত্তটির কেন্দ্র থেকে সমদূরবর্তী"— উক্তিটি সত্য না মিথ্যা?
অন্যান্য সালের মাধ্যমিক গণিত প্রশ্নপত্র (Madhyamik Math Questions)

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

BANGLA MCQ TEST SET-2

BANGLA MCQ TEST SET-1

Madhyamik 2020 Physical Science Question