Madhyamik 2020 Math Question

মাধ্যমিক গণিত প্রশ্ন 2020 || Madhyamik Mathematics Question 2020

বিষয়: গণিত (Mathematics) পূর্ণমান: 90 (নিয়মিত) / 100 (বহিরাগত) সময়: 3 ঘণ্টা 15 মিনিট
1. নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো : 1 × 6 = 6
(i) কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে, বার্ষিক সরল সুদের হার—
(a) 5% (b) 10% (c) 15% (d) 20%
(ii) x2 − 7x + 3 = 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল—
(a) 7 (b) −7 (c) 3 (d) −3
(iii) O কেন্দ্রীয় বৃত্তের AB ও CD জ্যা দুটির দৈর্ঘ্য সমান, ∠AOB = 60° হলে, ∠COD-এর মান হবে—
(a) 30° (b) 60° (c) 120° (d) 180°
(iv) দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1 : 4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4 : 5 হলে, তাদের উচ্চতার অনুপাত—
(a) 1 : 5 (b) 5 : 4 (c) 25 : 16 (d) 25 : 64
(v) যদি sinθ − cosθ = 0 (0° < θ < 90°) এবং secθ + cosecθ = x হয়, তাহলে x-এর মান—
(a) 1 (b) 2 (c) √2 (d) 2√2
(vi) 1, 3, 2, 8, 10, 8, 3, 2, 8, 8-এর সংখ্যাগুরু মান—
(a) 2 (b) 3 (c) 8 (d) 10
2. শূন্যস্থান পূরণ করো (যে কোনো পাঁচটি) : 1 × 5 = 5
  1. আনিসুর 500 টাকা 9 মাসের জন্য এবং ডেভিড 600 টাকা 5 মাসের জন্য একটি যৌথ ব্যবসায় নিয়োজিত করে। তাদের লভ্যাংশের অনুপাত হবে ।
  2. ax2 + 2bx + c = 0 (a ≠ 0) দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে b2 = ।
  3. দুটি কোণের সমষ্টি হলে তাদের পরস্পরের সম্পূরক বলা হয়।
  4. sin 3θ-এর সর্বোচ্চ মান ।
  5. একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের সমান হবে।
  6. কিছু ছাত্রের বয়স হলো (বছরে) 10, 11, 9, 7, 13, 8, 14; এদের বয়সের মধ্যমা হল বছর।
3. সত্য বা মিথ্যা লেখো (যে কোনো পাঁচটি) : 1 × 5 = 5
  1. বার্ষিক r2% সরল সুদের হারে 2p টাকার t বছরের সুদে-আসলে হলো (2p + prt100) টাকা।
  2. 2a = 3b = 4c হলে a : b : c = 2 : 3 : 4 হবে।
  3. একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 5 : 12 : 13 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে।
  4. একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে, রশ্মিটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক হবে।
  5. n যদি যুগ্ম সংখ্যা হয়, তবে মধ্যমা হবে (n2)-তম ও (n2 − 1)-তম পর্যবেক্ষণের গড়।
  6. একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে।
4. যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও : 2 × 10 = 20
  1. কোনো আসল ও তার 5 বছরের সবৃদ্ধিমূলের অনুপাত 5 : 6 হলে, বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো।
  2. A এবং B কোনো ব্যবসায় 1,050 টাকা লাভ করে। A-এর মূলধন 900 টাকা এবং লভ্যাংশ 630 টাকা হলে B-এর মূলধন কত?
  3. x ∝ y, y ∝ z এবং z ∝ x হলে, ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো।
  4. 5x2 − 2x + 3 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদুটি α ও β হলে 1α + 1β-এর মান নির্ণয় করো।
  5. ABCD আয়তাকার চিত্রের অভ্যন্তরে O বিন্দু এমনভাবে অবস্থিত যে OB = 6 সেমি, OD = 8 সেমি এবং OA = 5 সেমি। OC-র দৈর্ঘ্য নির্ণয় করো।
  6. ABC সমকোণী ত্রিভুজের ∠ABC = 90°, AB = 3 সেমি, BC = 4 সেমি এবং B বিন্দু থেকে AC বাহুর উপর লম্ব BD যা AC বাহুর সঙ্গে D বিন্দুতে মিলিত হয়। BD-এর দৈর্ঘ্য নির্ণয় করো।
  7. দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি এবং 3 সেমি। তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত?
  8. একটি ঘড়ির ঘণ্টার কাঁটা 1 ঘণ্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান কত?
  9. যদি ui = xi − 3510, Σfiui = 30 এবং Σfi = 60 হয়, তাহলে x̄-এর মান নির্ণয় করো।
MCQ ও শর্ট প্রশ্নের সঠিক উত্তরমালা (1, 2, 3 ও 4 নং প্রশ্ন)
1. সঠিক উত্তর (MCQ) :
(i) (b) 10%
(ii) (c) 3
(iii) (b) 60°
(iv) (d) 25 : 64
(v) (d) 2√2
(vi) (c) 8
2. শূন্যস্থান পূরণ :
(i) 3 : 2
(ii) ac
(iii) 180° (বা দুই সমকোণ)
(iv) 1
(v) আয়তন (বা ঘনফল)
(vi) 10
3. সত্য বা মিথ্যা :
(i) সত্য
(ii) মিথ্যা
(iii) সত্য
(iv) সত্য
(v) মিথ্যা
(vi) মিথ্যা
4. সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর :
(i) 4%
(ii) 600 টাকা
(iii) 1
(iv) 2/3
(v) 5√3 সেমি
(vi) 2.4 সেমি
(vii) 12 সেমি
(viii) π/6 রেডিয়ান
(ix) 40
5. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 5
  1. তোমার কাকার কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস প্রাপ্ত হয়। মেশিনটির বর্তমান মূল্য 6000 টাকা হলে 3 বছর পরে ঐ মেশিনের মূল্য কত হবে?
  2. তিন বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করে। প্রথম জন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করে। তারা ঠিক করে যে সেই আয়ের 25 অংশ কাজের জন্য 3 : 2 : 2 অনুপাতে ভাগ করবে এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তবে কে কত টাকা পাবে নির্ণয় করো।
6. যে কোনো একটি প্রশ্নের সমাধান করো : 3
  1. সমাধান করো : 1x − 3 − 1x + 5 = 16 (x ≠ 3, −5)
  2. দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 হলে সমীকরণটি গঠন করো এবং শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সংখ্যা দুটি নির্ণয় করো।
7. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 3
  1. x = 2 + √3 এবং x + y = 4 হলে xy + 1xy-এর সরলতম মান নির্ণয় করো।
  2. a ∝ b এবং b ∝ c হলে প্রমাণ করো a3 + b3 + c3 ∝ 3abc।
8. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 3
  1. x : a = y : b = z : c হলে দেখাও x3a3 + y3b3 + z3c3 = 3xyzabc।
  2. যদি ay − bxc = cx − azb = bz − cya হয়, তবে প্রমাণ করো xa = yb = zc।
9. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 5
  1. প্রমাণ করো, একই বৃত্তাংশস্থ সকল কোণই সমান।
  2. প্রমাণ করো, বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিঃস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান।
10. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 3
  1. দুটি বৃত্ত পরস্পরকে P ও Q বিন্দুতে ছেদ করেছে। PA ও PB যথাক্রমে দুটি বৃত্তের ব্যাস হলে, প্রমাণ করো A, Q, B বিন্দুত্রয় সমরেখ।
  2. সমকোণী ত্রিভুজ ABC-এর ∠A = 90°, BC-এর উপর AD লম্ব। প্রমাণ করো ΔABC-এর ক্ষেত্রফলΔACD-এর ক্ষেত্রফল = BC2AC2।
11. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 5
  1. 4 সেমি এবং 3 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দুটির মধ্যসমানুপাতী জ্যামিতিক পদ্ধতিতে নির্ণয় করো।
  2. 3 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো। বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দু A-তে বৃত্তটির একটি স্পর্শক অঙ্কন করো।
12. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 3 × 2 = 6
  1. যদি sin 17° = xy হয়, তাহলে দেখাও sec 17° − sin 73° = x2y√(y2 − x2)।
  2. দুটি কোণের সমষ্টি 135° এবং তাদের অন্তর π12 হলে, কোণ দুটির ষষ্টিক ও বৃত্তীয় মান লেখো।
  3. মান নির্ণয় করো : 5 cos2(π/3) + 4 sec2(π/6) − tan2(π/4)sin2(π/6) + cos2(π/6)।
13. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 5
  1. একটি হ্রদের h মিটার ওপর একটি বিন্দু থেকে কোনো মেঘের উন্নতি কোণ α এবং হ্রদের ওপর ওর প্রতিবিম্বের অবনতি কোণ β। প্রমাণ করো, যে বিন্দু থেকে মেঘ দেখা যাচ্ছে সেখান থেকে মেঘের দূরত্ব 2h secαtanβ − tanα।
  2. দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার এবং 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60° হলে, প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ নির্ণয় করো।
14. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 4 × 2 = 8
  1. একটি ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙাকৃতি লোহার নলের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেমি। নলটির সমগ্রতলের ক্ষেত্রফল 1188 বর্গসেমি হলে নলটির দৈর্ঘ্য নির্ণয় করো।
  2. 9 সেমি অন্তর্ব্যাসার্ধবিশিষ্ট একটি অর্ধগোলাকার পাত্র সম্পূর্ণ জলপূর্ণ আছে। এই জল 3 সেমি ব্যাস এবং 4 সেমি উচ্চতাবিশিষ্ট চোঙাকৃতি বোতলে ভরতি করে পাত্রটি খালি করতে হলে কতগুলি বোতল লাগবে?
  3. একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার। প্রতি বর্গমিটার 1.50 টাকা হিসাবে পার্শ্বতল রঙ করতে কত টাকা খরচ পড়বে?
15. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 4 × 2 = 8
  1. ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো যদি তাদের প্রাপ্ত নম্বরের ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ হয় :
    নম্বর10-এর কম20-এর কম30-এর কম40-এর কম50-এর কম
    ছাত্রী সংখ্যা610183040
  2. নীচের পরিসংখ্যা বিভাজন থেকে তথ্যটির মধ্যমা নির্ণয় করো :
    শ্রেণি-সীমানা0–1010–2020–3030–4040–5050–6060–70
    পরিসংখ্যা4710151085
  3. নীচের শ্রেণি-বিন্যাসিত পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করো :
    শ্রেণি3–66–99–1212–1515–1818–21
    পরিসংখ্যা261221123
[ দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য বিকল্প প্রশ্ন ]
11. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 5
  1. দুটি প্রদত্ত দৈর্ঘ্যের সরলরেখাংশের মধ্য সমানুপাতী অঙ্কন প্রণালী বর্ণনা করো।
  2. প্রদত্ত একটি বৃত্তের উপরিস্থিত একটি বিন্দুতে স্পর্শকের অঙ্কন প্রণালী বর্ণনা করো।
[ বহিরাগত পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত প্রশ্ন ]
16. (a) যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : 2 × 3 = 6
  1. বিক্রয়মূল্যের উপর 20% লাভ হলে ক্রয়মূল্যের উপর শতকরা লাভ কত?
  2. যদি x = 3 cosθ, y = 3 sinθ হয় তবে x2 + y2-এর মান নির্ণয় করো।
  3. সরল করো : √98 + √8 − 2√32
  4. একটি লম্ব বৃত্তাকার চোঙ এবং লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3 : 4 এবং তাহাদের উচ্চতার অনুপাত 2 : 3। চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত কত?
16. (b) যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : 1 × 4 = 4
  1. কোনো মূলধন বার্ষিক 614% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে?
  2. একটি বৃত্তের ব্যাস AB এবং P বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু। ∠PAB = 30° হলে ∠PBA-এর মান কত হবে?
  3. 22°30′-কে রেডিয়ানে প্রকাশ করো।
  4. একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে, তার সমগ্রতলের ক্ষেত্রফল কত?
  5. x : y = 2 : 3 এবং y : z = 4 : 7 হলে x : z নির্ণয় করো।
অন্যান্য সালের মাধ্যমিক গণিত প্রশ্নপত্র (Madhyamik Math Questions)

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

BANGLA MCQ TEST SET-2

BANGLA MCQ TEST SET-1

Madhyamik 2020 Physical Science Question