Madhyamik History Question 2025
মাধ্যমিক ২০২৫ ইতিহাস প্রশ্ন ও উত্তর || Madhyamik History Question 2025 with Answers
এই পোস্টে মাধ্যমিক ২০২৫ পরীক্ষার ইতিহাস প্রশ্ন এবং এমসিকিউ ও শর্ট প্রশ্নের উত্তর দেওয়া হল। আগ্রহী ছাত্রছাত্রীদের এই পোস্ট থেকে মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন সম্পর্কে স্পষ্ট ধারণা জন্মাবে।
বিভাগ ‘ক’
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১ × ২০ = ২০
১.১ ‘বঙ্গলক্ষ্মীর ব্রতকথা’ রচনা করেন —
(ক) সরলাদেবী চৌধুরানি
(খ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর
উত্তর : (খ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
১.২ ‘জয়শ্রী’ পত্রিকার সম্পাদিকা ছিলেন —
(ক) লীলা নাগ
(খ) কল্পনা দত্ত
(গ) বাসন্তী দেবী
(ঘ) লীলাবতী মিত্র
উত্তর : (ক) লীলা নাগ
১.৩ সূর্যসেন শহীদ হন —
(ক) ১৯৩০ খ্রিঃ
(খ) ১৯৩২ খ্রিঃ
(গ) ১৯৩৩ খ্রিঃ
(ঘ) ১৯৩৪ খ্রিঃ
উত্তর : (ঘ) ১৯৩৪ খ্রিঃ
১.৪ ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাস করে —
(ক) ৪ঠা জুন, ১৯৪৬ খ্রিঃ
(খ) ১৮ই জুলাই, ১৯৪৭ খ্রিঃ
(গ) ১৪ই আগস্ট, ১৯৪৭ খ্রিঃ
(ঘ) ১৫ই আগস্ট, ১৯৪৭ খ্রিঃ
উত্তর : (খ) ১৮ই জুলাই, ১৯৪৭ খ্রিঃ
১.৫ রাজ্য পুনর্গঠন কমিশনের (১৯৫৩) সভাপতি ছিলেন —
(ক) এস. কে. দার
(খ) বল্লভভাই প্যাটেল
(গ) ভি. পি. মেনন
(ঘ) ফজল আলি
উত্তর : (ঘ) ফজল আলি
১.৬ হালহেড রচিত ‘এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ’ বইটি ছাপা হয়েছিল —
(ক) কলকাতায়
(খ) শ্রীরামপুরে
(গ) হুগলিতে
(ঘ) ঢাকায়
উত্তর : (গ) হুগলিতে
১.৭ মাসিক ‘সন্দেশ’ পত্রিকা প্রথম প্রকাশিত হয় —
(ক) ১৮৯৬ খ্রিঃ
(খ) ১৯০৪ খ্রিঃ
(গ) ১৯০৭ খ্রিঃ
(ঘ) ১৯১৩ খ্রিঃ
উত্তর : (ঘ) ১৯১৩ খ্রিঃ
১.৮ ‘কৃষক প্রজাপার্টি’ গঠন করেছিলেন —
(ক) বাবা রামচন্দ্র
(খ) স্বামী সহজানন্দ
(গ) মৌলানা ভাসানী
(ঘ) ফজলুল হক
উত্তর : (ঘ) ফজলুল হক
১.৯ স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন —
(ক) স্বদেশি আন্দোলনে
(খ) অসহযোগ আন্দোলনে
(গ) আইন-অমান্য আন্দোলনে
(ঘ) ভারত-ছাড়ো আন্দোলনে
উত্তর : (খ) অসহযোগ আন্দোলনে
১.১০ বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন —
(ক) লালা লাজপত রায়
(খ) অশ্বিনীকুমার দত্ত
(গ) অশ্বিনীকুমার বন্দ্যোপাধ্যায়
(ঘ) অরবিন্দ ঘোষ
উত্তর : (গ) অশ্বিনীকুমার বন্দ্যোপাধ্যায়
১.১১ কোল বিদ্রোহ (১৮৩১-১৮৩২) দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন —
(ক) ক্যাপ্টেন রজার্স
(খ) ক্যাপ্টেন স্কট
(গ) ক্যাপ্টেন উইলকিনসন
(ঘ) মেজর উইলিয়ামস্
উত্তর : (গ) ক্যাপ্টেন উইলকিনসন
১.১২ ‘বাংলার নানাসাহেব’ নামে পরিচিত ছিলেন —
(ক) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(খ) কাদের মোল্লা
(গ) রেভাঃ জেমস লঙ্
(ঘ) রামরতন মল্লিক
উত্তর : (ঘ) রামরতন মল্লিক
১.১৩ ঔপনিবেশিক ভারতের প্রথম ‘রাজপ্রতিনিধি’ ছিলেন —
(ক) ওয়ারেন হেস্টিংস
(খ) লর্ড বেন্টিঙ্ক
(গ) লর্ড ক্যানিং
(ঘ) লর্ড মাউন্টব্যাটেন।
উত্তর : (গ) লর্ড ক্যানিং।
১.১৪ বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন —
(ক) রামমোহন রায়
(খ) রাজা রাধাকান্ত দেব
(গ) কালীনাথ রায়চৌধুরী
(ঘ) মদনমোহন তর্কালঙ্কার
উত্তর : (গ) কালীনাথ রায়চৌধুরী
১.১৫ ‘বিরূপবজ্র’ গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন —
(ক) গণেন্দ্রনাথ ঠাকুর
(খ) অবনীন্দ্রনাথ ঠাকুর
(গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর।
উত্তর : (ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর।
১.১৬ প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হল —
(ক) সম্বাদ ভাস্কর
(খ) সংবাদ কৌমুদী
(গ) সংবাদ প্রভাকর
(ঘ) সমাচার দর্পণ।
উত্তর : (গ) সংবাদ প্রভাকর।
১.১৭ ‘বঙ্গদর্শন’ প্রথম প্রকাশিত হয় —
(ক) ১৭৮০ খ্রিঃ
(খ) ১৮১৫ খ্রিঃ
(গ) ১৮৬৩ খ্রিঃ
(ঘ) ১৮৭২ খ্রিঃ।
উত্তর : (ঘ) ১৮৭২ খ্রিঃ।
১.১৮ হিন্দু মেট্রোপলিটান কলেজ (১৮৫৩ খ্রিঃ) প্রতিষ্ঠা করেন —
(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
(খ) রাধাকান্ত দেব
(গ) বিদ্যাসাগর
(ঘ) মতিলাল শীল।
উত্তর : (ঘ) মতিলাল শীল।
১.১৯ কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেন —
(ক) দ্বারকানাথ ঠাকুর
(খ) বৈষ্ণবচরণ শেঠ
(গ) ডেভিড হেয়ার
(ঘ) মতিলাল শীল।
উত্তর : (ঘ) মতিলাল শীল।
১.২০ ‘দ্য রিফর্মার’ পত্রিকার সম্পাদক ছিলেন —
(ক) রামমোহন রায়
(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(গ) কেশবচন্দ্র সেন
(ঘ) প্রসন্নকুমার ঠাকুর
উত্তর : (ঘ) প্রসন্নকুমার ঠাকুর।
বিভাগ ‘খ’
২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে, মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) :
১ × ১৬ = ১৬
উপবিভাগ : ২.১ — একটি বাক্যে উত্তর দাও (১ × ৪ = ৪)
(২.১.১) একটি ‘স্থানীয় ইতিহাস’ গ্রন্থের নাম লেখো।
উত্তর : নদীয়া কাহিনী (কুমুদনাথ মল্লিক রচিত)।
(২.১.২) কোন্ বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়?
উত্তর : ১৮৫৩ খ্রিস্টাব্দে।
(২.১.৩) কোন্ বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯১৪ খ্রিস্টাব্দে।
(২.১.৪) কোন্ বিদ্রোহে সুইমুণ্ডা নেতৃত্ব দেন?
উত্তর : কোল বিদ্রোহে (১৮৩১-১৮৩২)।
উপবিভাগ : ২.২ — ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও (১ × ৪ = ৪)
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
|---|---|
| (২.২.১) রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় | (১) কংগ্রেস সমাজতন্ত্রী দল |
| (২.২.২) বিদ্যাসাগর | (২) ভারতসভা |
| (২.২.৩) মিনু মাসানি | (৩) বিপ্লবী কার্যকলাপ |
| (২.২.৪) কল্পনা দত্ত | (৪) নারী শিক্ষা |
সঠিক উত্তর : (২.২.১) — (২) ভারতসভা | (২.২.২) — (৪) নারী শিক্ষা | (২.২.৩) — (১) কংগ্রেস সমাজতন্ত্রী দল | (২.২.৪) — (৩) বিপ্লবী কার্যকলাপ।
উপবিভাগ : ২.৩ — ঠিক বা ভুল নির্ণয় করো (১ × ৪ = ৪)
(২.৩.১) স্বামী সহজানন্দ ছিলেন বারদোলি আন্দোলনের অন্যতম নেতা।
উত্তর : ভুল।
(২.৩.২) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাশ।
উত্তর : ভুল (প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়)।
(২.৩.৩) কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি।
উত্তর : ঠিক।
(২.৩.৪) অল ইন্ডিয়া সিডিউল্ড কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন বি. আর. আম্বেদকর।
উত্তর : ঠিক।
উপবিভাগ : ২.৪ — মানচিত্র চিহ্নিতকরণ (১ × ৪ = ৪)
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :
১ × ৪ = ৪
- (২.৪.১) কোল বিদ্রোহের (১৮৩১-১৮৩২) এলাকা।
- (২.৪.২) সাঁওতাল বিদ্রোহের (১৮৫৫-১৮৫৬) এলাকা।
- (২.৪.৩) মহাবিদ্রোহের (১৮৫৭) — একটি কেন্দ্র, লখনৌ।
- (২.৪.৪) মহাবিদ্রোহের (১৮৫৭) — একটি কেন্দ্র, ঝাঁসি।
অথবা, (কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য) — শূন্যস্থান পূরণ করো (১ × ৪ = ৪)
(২.৪.১) হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন ।
উত্তর : হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়।
(২.৪.২) সিধু ও কানু ছিলেন বিদ্রোহের নেতা।
উত্তর : সাঁওতাল।
(২.৪.৩) ‘বর্তমান ভারত’ গ্রন্থটির লেখক ছিলেন ।
উত্তর : স্বামী বিবেকানন্দ।
(২.৪.৪) ‘ভারতসভা’ প্রতিষ্ঠিত হয়েছিল খ্রিঃ।
উত্তর : ১৮৭৬।
উপবিভাগ : ২.৫ — বিবৃতির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো (১ × ৪ = ৪)
(২.৫.১) বিবৃতি : ‘হিন্দু পেট্রিয়ট’ ছিল উনিশ শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা।
ব্যাখ্যা ১ : এটি ছিল, হিন্দু বিপ্লবীদের একটি মুখপত্র।
ব্যাখ্যা ২ : এটি ছিল, নব্যহিন্দু আন্দোলনের একটি মুখপত্র।
ব্যাখ্যা ৩ : এটি ছিল, একটি স্বাধীন, সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র।
উত্তর : ব্যাখ্যা ৩ : এটি ছিল, একটি স্বাধীন, সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র।
(২.৫.২) বিবৃতি : উনিশ শতকের বাংলায় একটি উল্লেখযোগ্য ঘটনা হল নব্যবঙ্গ দলের আবির্ভাব।
ব্যাখ্যা ১ : উনিশ শতকের বাংলায় ইংরেজি শিক্ষিত ছাত্ররা নব্যবঙ্গ নামে পরিচিত ছিল।
ব্যাখ্যা ২ : এটি ছিল, ডিরোজিও কর্তৃক প্রতিষ্ঠিত কলকাতার তরুণ ছাত্রদের একটি দল।
ব্যাখ্যা ৩ : হিন্দু কলেজের শিক্ষক ডিরোজিও-র ছাত্রগণ যৌথভাবে ‘নব্যবঙ্গ’ নামে পরিচিত ছিল।
উত্তর : ব্যাখ্যা ৩ : হিন্দু কলেজের শিক্ষক ডিরোজিও-র ছাত্রগণ যৌথভাবে ‘নব্যবঙ্গ’ নামে পরিচিত ছিল।
(২.৫.৩) বিবৃতি : উনিশ শতকের প্রথমার্ধে বাংলার প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভরশীল ছিলেন।
ব্যাখ্যা ১ : ঐ সময়ে পুস্তক ব্যবসাকে সম্মানীয় পেশারূপে গণ্য করা হত না।
ব্যাখ্যা ২ : ঐ সময়ে বইয়ের দোকানের সংখ্যা ছিল খুবই সীমিত।
ব্যাখ্যা ৩ : ঐ সময়ে ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো ছিল সহজ এবং সুলভ।
উত্তর : ব্যাখ্যা ৩ : ঐ সময়ে ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো ছিল সহজ এবং সুলভ।
(২.৫.৪) বিবৃতি : ১৯৪৯ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়।
ব্যাখ্যা ১ : জুনাগড় রাজ্যটির শাসক ভারতীয় ইউনিয়নে স্বেচ্ছায় যোগদান করেন।
ব্যাখ্যা ২ : ভারতীয় সেনাবাহিনী জুনাগড় রাজ্যটি আক্রমণ ও দখল করে।
ব্যাখ্যা ৩ : জুনাগড় রাজ্যটির জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন।
উত্তর : ব্যাখ্যা ৩ : জুনাগড় রাজ্যটির জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন।
বিভাগ ‘গ’
৩। দু’টি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ১১টি) :
২ × ১১ = ২২
- ৩.১ ‘অলিন্দ যুদ্ধ’ বলতে কী বোঝায়?
- ৩.২ কী উদ্দেশ্যে ‘নারী কর্মমন্দির’ প্রতিষ্ঠিত হয়েছিল?
- ৩.৩ শেখ আবদুল্লা কে ছিলেন?
- ৩.৪ ‘দার কমিশন’ (১৯৪৮) কেন গঠিত হয়েছিল?
- ৩.৫ বাংলা ছাপাখানার বিকাশে সুরেশচন্দ্র মজুমদার-এর অবদান কী ছিল?
- ৩.৬ রবীন্দ্রনাথ ঠাকুর কী উদ্দেশ্যে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন?
- ৩.৭ বাংলায় কৃষক আন্দোলনে বীরেন্দ্রনাথ শাসমল কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন?
- ৩.৮ ‘মিরাট ষড়যন্ত্র মামলা’টি কী?
- ৩.৯ বারাসাত বিদ্রোহ ব্যর্থ হ’ল কেন?
- ৩.১০ সাঁওতাল বিদ্রোহের (১৮৫৫-১৮৫৬) গুরুত্ব কী?
- ৩.১১ ল্যান্ডহোল্ডার্স সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
- ৩.১২ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মরণীয় কেন?
- ৩.১৩ মানুষের খাদ্যাভ্যাসের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব কতটা?
- ৩.১৪ আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদানরূপে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থ ‘সত্তর বৎসর’-এর গুরুত্ব কী?
- ৩.১৫ হরিনাথ মজুমদার স্মরণীয় কেন?
- ৩.১৬ লর্ড হার্ডিঞ্জ-এর শিক্ষানীতির (১৮৪৪) গুরুত্ব কী?
বিভাগ ‘ঘ’
৪। সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে) :
৪ × ৬ = ২৪
উপবিভাগ : ঘ.১
- ৪.১ দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির বিষয়ে সর্দার প্যাটেলের ভূমিকা বিশ্লেষণ করো।
- ৪.২ ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের প্রয়োজনীয়তার কারণ কী?
উপবিভাগ : ঘ.২
- ৪.৩ বাংলায় ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনারিদের অবদান বিশ্লেষণ করো।
- ৪.৪ বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশে ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স’-এর অবদান বিশ্লেষণ করো।
উপবিভাগ : ঘ.৩
- ৪.৫ মুন্ডা বিদ্রোহের (১৮৯৯-১৯০০) গুরুত্ব বিশ্লেষণ করো।
- ৪.৬ নীলবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কীরূপ ছিল?
উপবিভাগ : ঘ.৪
- ৪.৭ সভ্যতার বিকাশের ইতিহাসে ‘যানবাহন-যোগাযোগ ব্যবস্থার ইতিহাস’-এর গুরুত্ব বিশ্লেষণ করো।
- ৪.৮ সংবাদপত্ররূপে ‘সোমপ্রকাশ’-এর গুরুত্ব বিশ্লেষণ করো।
বিভাগ ‘ঙ’
৫। পনেরো বা ষোলোটি বাক্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
৮ × ১ = ৮
- ৫.১ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদার-এর ভূমিকা বিশ্লেষণ করো। বিংশ শতকের ভারতে নারী আন্দোলনে দীপালি সংঘের কীরূপ ভূমিকা ছিল? (৩+৫=৮)
- ৫.২ বাংলা ছাপাখানার বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বহুবিধ কর্মপ্রচেষ্টার সংক্ষিপ্ত বিবরণ দাও। (৮)
- ৫.৩ সন্ন্যাসী-ফকির বিদ্রোহের (১৭৬৩-১৮০০) সংক্ষিপ্ত বিবরণ দাও। এই বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? (৫+৩=৮)
(কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য)
বিভাগ ‘চ’
৬.১ একটি পূর্ণবাক্যে উত্তর দাও (যে-কোনো ৪টি) :
১ × ৪ = ৪
- ৬.১.১ ‘আত্মীয়সভা’ কে প্রতিষ্ঠা করেন?
- ৬.১.২ ‘যত মত, তত পথ’-এর আদর্শ কে প্রচার করেন?
- ৬.১.৩ তিতুমীরের প্রকৃত নাম কী?
- ৬.১.৪ ‘আনন্দমঠ’ উপন্যাসটি কে রচনা করেন?
- ৬.১.৫ শান্তিনিকেতন কবে প্রতিষ্ঠিত হয়?
- ৬.১.৬ ‘সর্দার’ উপাধিতে কে ভূষিত হন?
৬.২ দু’টি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো তিনটি) :
২ × ৩ = ৬
- ৬.২.১ পরিবেশের ইতিহাস বলতে কী বোঝায়?
- ৬.২.২ ‘বিপ্লব’ বলতে কী বোঝায়?
- ৬.২.৩ সাঁওতাল বিদ্রোহের দু’জন নেতার নাম লেখো।
- ৬.২.৪ ‘রশিদ আলি দিবস’ কেন পালিত হয়েছিল?
- ৬.২.৫ কী উদ্দেশ্যে ‘শ্রীনিকেতন’ গড়ে ওঠে?