Madhyamik History Question 2022
মাধ্যমিক ২০২২ ইতিহাস প্রশ্ন ও উত্তর || Madhyamik History Question 2022 with Answers
এই পোস্টে মাধ্যমিক ২০২২ পরীক্ষার ইতিহাস প্রশ্ন এবং এমসিকিউ ও শর্ট প্রশ্নের উত্তর দেওয়া হল। আগ্রহী ছাত্রছাত্রীদের এই পোস্ট থেকে মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন সম্পর্কে স্পষ্ট ধারণা জন্মাবে।
বিভাগ ‘ক’
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১ × ২০ = ২০
১.১ সত্যজিৎ রায় যুক্ত ছিলেন —
(ক) খেলার ইতিহাসে
(খ) শহরের ইতিহাসে
(গ) নারীর ইতিহাসে
(ঘ) শিল্পচর্চার ইতিহাসে।
উত্তর : (ঘ) শিল্পচর্চার ইতিহাসে।
১.২ রেশম আবিষ্কৃত হয় প্রাচীন —
(ক) ভারতে
(খ) রোমে
(গ) পারস্যে
(ঘ) চীনদেশে।
উত্তর : (ঘ) চীনদেশে।
১.৩ ‘নিষিদ্ধ শহর’ বলা হয় —
(ক) লাসাকে
(খ) বেইজিংকে
(গ) রোমকে
(ঘ) কনস্ট্যান্টিনোপলকে।
উত্তর : (ক) লাসাকে।
১.৪ ‘বঙ্গদর্শন’ সাময়িক পত্রটি ছিল একটি —
(ক) সাপ্তাহিক পত্রিকা
(খ) পাক্ষিক পত্রিকা
(গ) মাসিক পত্রিকা
(ঘ) বাৎসরিক পত্রিকা।
উত্তর : (গ) মাসিক পত্রিকা।
১.৫ ‘নীলদর্পণ’ নাটকটি ছাপা হয়েছিল —
(ক) নদীয়াতে
(খ) ঢাকায়
(গ) শ্রীরামপুরে
(ঘ) কলকাতায়।
উত্তর : (খ) ঢাকায়।
১.৬ রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রাহ্মসমাজ পরিচালনা করেন —
(ক) অক্ষয়কুমার দত্ত
(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(গ) রামচন্দ্র বিদ্যাবাগীশ
(ঘ) তারাচাঁদ চক্রবর্তী।
উত্তর : (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর।
১.৭ বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি হল —
(ক) সমাচার দর্পণ
(খ) সংবাদ প্রভাকর
(গ) ব্রাহ্মণ সেবধি
(ঘ) বাঙাল গেজেট।
উত্তর : (ঘ) বাঙাল গেজেট।
১.৮ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন —
(ক) সৈয়দ আমীর আলি
(খ) আব্দুল লতিফ
(গ) দেলওয়ার হোসেন আহমেদ
(ঘ) সৈয়দ আহমেদ।
উত্তর : (গ) দেলওয়ার হোসেন আহমেদ।
১.৯ ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংঘটিত একটি আদিবাসী বিদ্রোহ হল —
(ক) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
(খ) চুয়াড় বিদ্রোহ
(গ) কোল বিদ্রোহ
(ঘ) রম্পা বিদ্রোহ।
উত্তর : (ঘ) রম্পা বিদ্রোহ।
১.১০ ‘সন্ন্যাসী বিদ্রোহ’ কথাটি প্রথম ব্যবহার করেন —
(ক) ভিনসেন্ট স্মিথ
(খ) জেমস্ মিল
(গ) ওয়ারেন হেস্টিংস
(ঘ) লর্ড কর্ণওয়ালিশ।
উত্তর : (গ) ওয়ারেন হেস্টিংস।
১.১১ সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হল —
(ক) চুয়াড় বিদ্রোহ
(খ) ফরাজি আন্দোলন
(গ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
(ঘ) সাঁওতাল বিদ্রোহ।
উত্তর : (গ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ।
১.১২ মির নিশার আলি নেতৃত্ব দিয়েছিলেন —
(ক) বাংলার ওয়াহাবি আন্দোলনে
(খ) ফরাজি আন্দোলনে
(গ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহে
(ঘ) নীল বিদ্রোহে।
উত্তর : (ক) বাংলার ওয়াহাবি আন্দোলনে।
১.১৩ ‘রাষ্ট্রগুরু’ নামে পরিচিত ছিলেন —
(ক) রামমোহন রায়
(খ) রাজনারায়ণ বসু
(গ) নবগোপাল মিত্র
(ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
উত্তর : (ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
১.১৪ মহাবিদ্রোহকে (১৮৫৭) ‘কৃষক বিদ্রোহ’ আখ্যা দিয়েছেন —
(ক) সুরেন্দ্রনাথ সেন
(খ) রমেশচন্দ্র মজুমদার
(গ) শশীভূষণ চৌধুরি
(ঘ) বিনায়ক দামোদর সাভারকর।
উত্তর : (গ) শশীভূষণ চৌধুরি।
১.১৫ আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার ।
(ক) প্রতিষ্ঠাতা
(খ) সভাপতি
(গ) সহ-সভাপতি
(ঘ) সচিব।
উত্তর : (ঘ) সচিব।
১.১৬ ‘বন্দেমাতরম’ সঙ্গীতটি রচনা করেন —
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) সত্যেন্দ্রনাথ ঠাকুর
(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) স্বামী বিবেকানন্দ।
উত্তর : (গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
১.১৭ বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা, জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন —
(ক) গণিত শাস্ত্রের
(খ) রসায়ন শাস্ত্রের
(গ) পদার্থ বিদ্যার
(ঘ) উদ্ভিদ বিদ্যার।
উত্তর : (গ) পদার্থ বিদ্যার।
১.১৮ ‘বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ’ প্রতিষ্ঠিত হয়েছিল —
(ক) ১৮৩৩ খ্রিঃ
(খ) ১৮৫৬ খ্রিঃ
(গ) ১৮৮০ খ্রিঃ
(ঘ) ১৯০৩ খ্রিঃ।
উত্তর : (খ) ১৮৫৬ খ্রিঃ।
১.১৯ ‘জাতীয় শিক্ষা পরিষদ’ (১৯০৬)-এর প্রথম সভাপতি ছিলেন —
(ক) রাসবিহারী ঘোষ
(খ) অরবিন্দ ঘোষ
(গ) তারকনাথ পালিত
(ঘ) সতীশচন্দ্র মুখোপাধ্যায়।
উত্তর : (ক) রাসবিহারী ঘোষ।
১.২০ ‘দিগ্দর্শন’-এর সম্পাদক ছিলেন —
(ক) উইলিয়ম কেরি
(খ) জোশুয়া মার্শম্যান
(গ) ফেলিক্স কেরি
(ঘ) জন ক্লার্ক মার্শম্যান।
উত্তর : (ঘ) জন ক্লার্ক মার্শম্যান।
বিভাগ ‘খ’
২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) :
১ × ১৬ = ১৬
উপবিভাগ : ২.১ — একটি বাক্যে উত্তর দাও (১ × ৪ = ৪)
(২.১.১) কোন্ বছর ‘সোমপ্রকাশ’-এর প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়?
উত্তর : ১৮৭৮ খ্রিস্টাব্দে।
(২.১.২) কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির যে-কোনো একটি উল্লেখ করো।
উত্তর : ভিক্টোরিয়া মেমোরিয়াল (অথবা, রাইটার্স বিল্ডিং / রাজভবন)।
(২.১.৩) রেভাঃ জেমস্ লঙ্ কোন অপরাধে অপরাধী সাব্যস্ত হয়েছিলেন?
উত্তর : ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশ ও প্রচার করার অপরাধে।
(২.১.৪) ‘বিদ্যাহারাবলী’ গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর : ফেলিক্স কেরি।
উপবিভাগ : ২.২ — ঠিক বা ভুল নির্ণয় করো (১ × ৪ = ৪)
(২.২.১) ভারতে কামান প্রথম ব্যবহৃত হয় পলাশীর যুদ্ধে।
উত্তর : ভুল (সঠিক উত্তর : পানিপথের প্রথম যুদ্ধে)।
(২.২.২) ১৯১১ খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আই.এফ.এ. শিল্ড জয় করেছিল।
উত্তর : ঠিক।
(২.২.৩) প্রথম বিধবা বিবাহ করেন শ্রীশচন্দ্র ন্যায়রত্ন।
উত্তর : ভুল (সঠিক উত্তর : শ্রীশচন্দ্র বিদ্যারত্ন)।
(২.২.৪) ল্যান্ডহোল্ডার্স সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর।
উত্তর : ঠিক।
উপবিভাগ : ২.৩ — ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও (১ × ৪ = ৪)
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
|---|---|
| (২.৩.১) লর্ড রিপন | (১) জমিদার সভা |
| (২.৩.২) রামমোহন রায় | (২) হান্টার কমিশন |
| (২.৩.৩) দ্বারকানাথ ঠাকুর | (৩) বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট |
| (২.৩.৪) তারকনাথ পালিত | (৪) অ্যাংলো হিন্দু স্কুল |
সঠিক উত্তর : (২.৩.১) — (২) হান্টার কমিশন | (২.৩.২) — (৪) অ্যাংলো হিন্দু স্কুল | (২.৩.৩) — (১) জমিদার সভা | (২.৩.৪) — (৩) বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট।
উপবিভাগ : ২.৪ — মানচিত্র চিহ্নিতকরণ (১ × ৪ = ৪)
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো :
১ × ৪ = ৪
- (২.৪.১) নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র — নদীয়া।
- (২.৪.২) কোল বিদ্রোহের এলাকা — ছোটনাগপুর।
- (২.৪.৩) মহাবিদ্রোহের (১৮৫৭) অন্যতম কেন্দ্র — দিল্লি।
- (২.৪.৪) মহাবিদ্রোহের (১৮৫৭) অন্যতম কেন্দ্র — কানপুর।
অথবা, (কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য) — শূন্যস্থান পূরণ করো (১ × ৪ = ৪)
(২.৪.১) ‘হুল’ কথাটির অর্থ হল ।
উত্তর : বিদ্রোহ।
(২.৪.২) ‘নীল দর্পণ’ নাটকটি রচনা করেন ।
উত্তর : দীনবন্ধু মিত্র।
(২.৪.৩) ভারতের প্রথম ভাইসরয় ছিলেন ।
উত্তর : লর্ড ক্যানিং।
(২.৪.৪) ‘শ্রীরামপুর মিশন প্রেস’ প্রতিষ্ঠিত হয়েছিল খ্রিস্টাব্দে।
উত্তর : ১৮০০।
উপবিভাগ : ২.৫ — বিবৃতির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো (১ × ৪ = ৪)
(২.৫.১) বিবৃতি : ১৮১৭ খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়।
ব্যাখ্যা ১ : এই কলেজে শুধুমাত্র হিন্দু ছাত্রদের প্রবেশাধিকার ছিল।
ব্যাখ্যা ২ : এই কলেজে হিন্দু ও ব্রাহ্ম ছাত্রদের প্রবেশাধিকার ছিল।
ব্যাখ্যা ৩ : এই কলেজে সকল ধর্মের ছাত্রদের প্রবেশাধিকার ছিল।
উত্তর : ব্যাখ্যা ১ : এই কলেজে শুধুমাত্র হিন্দু ছাত্রদের প্রবেশাধিকার ছিল।
(২.৫.২) বিবৃতি : ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য ‘দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সী’ নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিলেন।
ব্যাখ্যা ১ : এটি গঠিত হয়েছিল চুয়াড় বিদ্রোহের পর।
ব্যাখ্যা ২ : এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর।
ব্যাখ্যা ৩ : এটি গঠিত হয়েছিল মুন্ডা বিদ্রোহের পর।
উত্তর : ব্যাখ্যা ২ : এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর।
(২.৫.৩) বিবৃতি : ১৯১৭ খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসু বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন।
ব্যাখ্যা ১ : এটি উদ্ভিদ বিদ্যা গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয়।
ব্যাখ্যা ২ : এটি বিজ্ঞান শিক্ষার প্রসারের জন্য প্রতিষ্ঠিত হয়।
ব্যাখ্যা ৩ : এটি বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয়।
উত্তর : ব্যাখ্যা ৩ : এটি বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয়।
(২.৫.৪) বিবৃতি : উনিশ শতকে বাংলার প্রকাশকগণ তাদের বই বিক্রির জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভর করতেন।
ব্যাখ্যা ১ : কারণ, বইয়ের দোকান ছিল অত্যন্ত সীমিত।
ব্যাখ্যা ২ : কারণ, বই বিক্রি করাকে নিম্নস্তরের পেশা বলে মনে করা হত।
ব্যাখ্যা ৩ : কারণ, এটি ছিল সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছবার সুলভতম ও সহজতম উপায়।
উত্তর : ব্যাখ্যা ৩ : কারণ, এটি ছিল সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছবার সুলভতম ও সহজতম উপায়।
বিভাগ ‘গ’
৩। দু’টি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ১১টি) :
২ × ১১ = ২২
- ৩.১ সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী?
- ৩.২ ‘সরকারি নথিপত্র’ বলতে কী বোঝায়?
- ৩.৩ স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়?
- ৩.৪ মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন?
- ৩.৫ লর্ড হার্ডিঞ্জ-এর ‘শিক্ষাবিষয়ক নির্দেশনামা’ গুরুত্বপূর্ণ কেন?
- ৩.৬ ‘বাংলার নবজাগরণ’ বলতে কী বোঝায়?
- ৩.৭ ফরাজি আন্দোলন ব্যর্থ হ’ল কেন?
- ৩.৮ তিতুমীর স্মরণীয় কেন?
- ৩.৯ শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের (১৮৫৭) বিরোধিতা করেছিল?
- ৩.১০ ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন?
- ৩.১১ নবগোপাল মিত্র কে ছিলেন?
- ৩.১২ উনিশ শতকের বাংলায় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল?
- ৩.১৩ জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়?
- ৩.১৪ ‘বিদ্যাসাগর সাঁট’ বলতে কী বোঝায়?
- ৩.১৫ বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী?
- ৩.১৬ গ্রামীণ শিল্প ও বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথ-এর অবদান কীরূপ ছিল?
বিভাগ ‘ঘ’
৪। সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ২টি করে প্রশ্নসহ মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে) :
৪ × ৬ = ২৪
উপবিভাগ : ঘ.১
- ৪.১ উনিশ শতকে বাংলায় নারীশিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন?
- ৪.২ লর্ড মেকলে-কে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায়?
- ৪.৩ ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল?
- ৪.৪ নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো।
উপবিভাগ : ঘ.২
- ৪.৫ জাতীয়তাবাদ প্রসারে হিন্দুমেলার ভূমিকা বিশ্লেষণ করো।
- ৪.৬ ‘গোরা’ উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো।
- ৪.৭ ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তারে কীরূপ পরিবর্তন এনেছিল?
- ৪.৮ বাংলায় ছাপাখানার বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো।
বিভাগ ‘ঙ’
৫। পনেরো বা ষোলোটি বাক্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
৮ × ১ = ৮
- ৫.১ উনিশ শতকের বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। (৮)
- ৫.২ সন্ন্যাসী-ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? এই বিদ্রোহ ব্যর্থ হ’ল কেন? (৫+৩=৮)
- ৫.৩ হ্যালহেডের ‘এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ’ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন? বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্স-এর ভূমিকা বিশ্লেষণ করো। (৩+৫=৮)
(কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য)
বিভাগ ‘চ’
৬.১ একটি পূর্ণবাক্যে উত্তর দাও (যে-কোনো চারটি) :
১ × ৪ = ৪
- ৬.১.১ কোন্ বছর ‘বঙ্গদর্শন’ প্রকাশিত হয়?
- ৬.১.২ নীল কমিশন কবে গঠিত হয়?
- ৬.১.৩ কোন্ বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়?
- ৬.১.৪ ভাগনাডিহিতে কোন্ বিদ্রোহের সূচনা হয়?
- ৬.১.৫ ‘ভারতমাতা’ চিত্রটি কে এঁকেছিলেন?
- ৬.১.৬ বসুবিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন?
৬.২ দু’টি বা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো তিনটি) :
২ × ৩ = ৬
- ৬.২.১ ডেভিড হেয়ার বিখ্যাত কেন?
- ৬.২.২ ‘বিপ্লব’ বলতে কী বোঝায়?
- ৬.২.৩ ভারত সভা প্রতিষ্ঠার দু’টি উদ্দেশ্য লেখো।
- ৬.২.৪ পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন?
- ৬.২.৫ কী উদ্দেশ্যে ‘শ্রীনিকেতন’ গড়ে ওঠে?