Madhyamik History Question 2020
মাধ্যমিক ২০২০ ইতিহাস প্রশ্ন ও উত্তর || Madhyamik History Question 2020 with Answers
এই পোস্টে মাধ্যমিক ২০২০ পরীক্ষার ইতিহাস প্রশ্ন এবং এমসিকিউ ও শর্ট প্রশ্নের উত্তর দেওয়া হল। আগ্রহী ছাত্রছাত্রীদের এই পোস্ট থেকে মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন সম্পর্কে স্পষ্ট ধারণা জন্মাবে।
বিভাগ ‘ক’
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১ × ২০ = ২০
১.১ ‘বিশ্বপরিবেশ দিবস’ পালিত হয় —
(ক) ৮ই জানুয়ারি
(খ) ২৪শে ফেব্রুয়ারি
(গ) ৮ই মার্চ
(ঘ) ৫ই জুন।
উত্তর : (ঘ) ৫ই জুন।
১.২ ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে —
(ক) পর্তুগিজ
(খ) ইংরেজ
(গ) মুঘল
(ঘ) ওলন্দাজ।
উত্তর : (ক) পর্তুগিজ।
১.৩ প্রথম সরকারি শিক্ষা কমিশন (হান্টার কমিশন) গঠিত হয় —
(ক) ১৮৭২ খ্রিঃ
(খ) ১৮৭৮ খ্রিঃ
(গ) ১৮৮২ খ্রিঃ
(ঘ) ১৮৯০ খ্রিঃ।
উত্তর : (গ) ১৮৮২ খ্রিঃ।
১.৪ দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মসমাজে যোগ দেন —
(ক) ১৮৩০ খ্রিঃ
(খ) ১৮৩৩ খ্রিঃ
(গ) ১৮৪৩ খ্রিঃ
(ঘ) ১৮৫০ খ্রিঃ।
উত্তর : (গ) ১৮৪৩ খ্রিঃ।
১.৫ বাংলার নবজাগরণ ছিল —
(ক) ব্যক্তিকেন্দ্রিক
(খ) প্রতিষ্ঠানকেন্দ্রিক
(গ) কলকাতাকেন্দ্রিক
(ঘ) গ্রামকেন্দ্রিক।
উত্তর : (গ) কলকাতাকেন্দ্রিক।
১.৬ দ্বিতীয় অরণ্য আইনে (১৮৭৮) লাভবান হয়েছিল —
(ক) আদিবাসী সম্প্রদায়
(খ) ব্রিটিশ সরকার
(গ) ব্যবসায়ী শ্রেণি
(ঘ) ব্রিটিশ সরকার ও আদিবাসীশ্রেণি উভয়েই।
উত্তর : (খ) ব্রিটিশ সরকার।
১.৭ ‘হুল’ কথাটির অর্থ হল —
(ক) ঈশ্বর
(খ) স্বাধীনতা
(গ) অস্ত্র
(ঘ) বিদ্রোহ।
উত্তর : (ঘ) বিদ্রোহ।
১.৮ মহারানির ঘোষণাপত্রের (১৮৫৮) প্রধান উদ্দেশ্য ছিল —
(ক) ভারতবাসীর আনুগত্য অর্জন
(খ) ভারতে ব্রিটিশদের একচেটিয়া ব্যবসার অধিকার লাভ
(গ) ভারতীয় প্রজাদের স্বায়ত্তশাসনের অধিকার প্রদান
(ঘ) মহাবিদ্রোহে (১৮৫৭) বন্দী ভারতীয়দের মুক্তিদান।
উত্তর : (ক) ভারতবাসীর আনুগত্য অর্জন।
১.৯ ল্যান্ডহোল্ডার্স সোসাইটির সভাপতি ছিলেন —
(ক) রাজা রাধাকান্ত দেব
(খ) প্রসন্ন কুমার ঠাকুর
(গ) রাজা রামমোহন রায়
(ঘ) দ্বারকানাথ ঠাকুর।
উত্তর : (ক) রাজা রাধাকান্ত দেব।
১.১০ হিন্দুমেলার সম্পাদক ছিলেন —
(ক) নবগোপাল মিত্র
(খ) গণেন্দ্রনাথ ঠাকুর
(গ) রাজনারায়ণ বসু
(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর।
উত্তর : (খ) গণেন্দ্রনাথ ঠাকুর (প্রথম সম্পাদক; পরবর্তীকালে নবগোপাল মিত্র)।
১.১১ বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় —
(ক) ১৫৫৬ খ্রিঃ
(খ) ১৭৭৮ খ্রিঃ
(গ) ১৭৮৫ খ্রিঃ
(ঘ) ১৮০০ খ্রিঃ।
উত্তর : (খ) ১৭৭৮ খ্রিঃ।
১.১২ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট-এর প্রথম অধ্যক্ষ ছিলেন —
(ক) অরবিন্দ ঘোষ
(খ) সতীশচন্দ্র বসু
(গ) যোগেশচন্দ্র ঘোষ
(ঘ) প্রমথনাথ বসু।
উত্তর : (ঘ) প্রমথনাথ বসু।
১.১৩ ‘দেশপ্রাণ’ নামে পরিচিত ছিলেন —
(ক) সতীশচন্দ্র সামন্ত
(খ) অশ্বিনীকুমার দত্ত
(গ) বীরেন্দ্রনাথ শাসমল
(ঘ) যতীন্দ্রমোহন সেনগুপ্ত।
উত্তর : (গ) বীরেন্দ্রনাথ শাসমল।
১.১৪ মোপলা বিদ্রোহ (১৯২১) হয়েছিল —
(ক) মালাবার উপকূলে
(খ) কোঙ্কন উপকূলে
(গ) গোদাবরী উপত্যকায়
(ঘ) তেলেঙ্গানা অঞ্চলে।
উত্তর : (ক) মালাবার উপকূলে।
১.১৫ ‘মিরাট ষড়যন্ত্র মামলা’ (১৯২৯) হয়েছিল —
(ক) জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে
(খ) বিপ্লবীদের বিরুদ্ধে
(গ) শ্রমিক নেতাদের বিরুদ্ধে
(ঘ) কৃষক নেতাদের বিরুদ্ধে।
উত্তর : (গ) শ্রমিক নেতাদের বিরুদ্ধে।
১.১৬ ‘নারী সত্যাগ্রহ সমিতি’ প্রতিষ্ঠিত হয়েছিল —
(ক) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে
(খ) অসহযোগ আন্দোলনের সময়ে
(গ) আইন-অমান্য আন্দোলনের সময়ে
(ঘ) ভারত-ছাড়ো আন্দোলনের সময়ে।
উত্তর : (গ) আইন-অমান্য আন্দোলনের সময়ে।
১.১৭ ‘মাস্টার-দা’ নামে পরিচিত ছিলেন —
(ক) বেণীমাধব দাস
(খ) সূর্য সেন
(গ) কৃষ্ণকুমার মিত্র
(ঘ) হেমচন্দ্র ঘোষ।
উত্তর : (খ) সূর্য সেন।
১.১৮ মাদ্রাজে ‘আত্মসম্মান আন্দোলন’ শুরু করেন —
(ক) রামস্বামী নাইকার
(খ) নারায়ণ গুরু
(গ) ভীমরাও আম্বেদকর
(ঘ) গান্ধিজি।
উত্তর : (ক) রামস্বামী নাইকার।
১.১৯ স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল —
(ক) কাশ্মীর
(খ) জুনাগড়
(গ) হায়দ্রাবাদ
(ঘ) জয়পুর।
উত্তর : (গ) হায়দ্রাবাদ।
১.২০ পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল —
(ক) গোদাবরী উপত্যকায়
(খ) দক্ষিণ ওড়িশায়
(গ) কাথিয়াবাড় উপদ্বীপে
(ঘ) মালাবার উপকূলে।
উত্তর : (ঘ) মালাবার উপকূলে।
বিভাগ ‘খ’
২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) :
১ × ১৬ = ১৬
উপবিভাগ : ২.১ — একটি বাক্যে উত্তর দাও (১ × ৪ = ৪)
(২.১.১) বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কী?
উত্তর : সত্তর বৎসর।
(২.১.২) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?
উত্তর : স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।
(২.১.৩) কত খ্রিস্টাব্দে ‘নীল কমিশন’ গঠিত হয়?
উত্তর : ১৮৬০ খ্রিস্টাব্দে।
(২.১.৪) ‘বর্ণপরিচয়’ কে রচনা করেন?
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
উপবিভাগ : ২.২ — ঠিক বা ভুল নির্ণয় করো (১ × ৪ = ৪)
(২.২.১) ‘নদীয়া কাহিনী’ গ্রন্থটি ‘শহরের ইতিহাস’-এর অন্তর্গত।
উত্তর : ভুল (এটি ‘স্থানীয় ইতিহাস’-এর অন্তর্গত)।
(২.২.২) বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্মসমাজের নেতা।
উত্তর : ভুল (তিনি ছিলেন কৃষক আন্দোলনের নেতা)।
(২.২.৩) ফরোয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু।
উত্তর : ঠিক।
(২.২.৪) লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী।
উত্তর : ভুল (সঠিক উত্তর : সরলাদেবী চৌধুরানী)।
উপবিভাগ : ২.৩ — ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও (১ × ৪ = ৪)
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
|---|---|
| (২.৩.১) টমাস ব্যাবিংটন মেকলে | (১) ল্যান্ডহোল্ডার্স সোসাইটি |
| (২.৩.২) কেশবচন্দ্র সেন | (২) বর্তমান ভারত |
| (২.৩.৩) রাজা রাধাকান্ত দেব | (৩) পাশ্চাত্য শিক্ষা |
| (২.৩.৪) স্বামী বিবেকানন্দ | (৪) নববিধান |
সঠিক উত্তর : (২.৩.১) — (৩) পাশ্চাত্য শিক্ষা | (২.৩.২) — (৪) নববিধান | (২.৩.৩) — (১) ল্যান্ডহোল্ডার্স সোসাইটি | (২.৩.৪) — (২) বর্তমান ভারত।
উপবিভাগ : ২.৪ — শূন্যস্থান পূরণ (দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য) (১ × ৪ = ৪)
(২.৪.১) সন্ন্যাসী-ফকির বিদ্রোহের একজন নেতা ছিলেন ।
উত্তর : ভবানী পাঠক (অথবা, দেবী চৌধুরানী / মজনু শাহ)।
(২.৪.২) নীলবিদ্রোহের একটি কেন্দ্র ছিল ।
উত্তর : নদিয়া (অথবা, যশোর / পাবনা)।
(২.৪.৩) মহাবিদ্রোহের (১৮৫৭ খ্রিঃ) সময়ে ভারতের গভর্নর জেনারেল ছিলেন ।
উত্তর : লর্ড ক্যানিং।
(২.৪.৪) হায়দ্রাবাদ রাজ্যটি স্বাধীন ভারতে যুক্ত হয় খ্রিস্টাব্দে।
উত্তর : ১৯৪৮।
উপবিভাগ : ২.৫ — বিবৃতির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো (১ × ৪ = ৪)
(২.৫.১) বিবৃতি : হালহেদ তাঁর বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য।
ব্যাখ্যা ১ : কারণ, এ দেশের ইংরেজ কর্মচারীরা বাংলা ভাষা ও সাহিত্যের অনুরাগী ছিলেন।
ব্যাখ্যা ২ : কারণ, বাংলা ভাষা না জানলে ইংরেজ কর্মচারীদের পদোন্নতি হত না।
ব্যাখ্যা ৩ : কারণ, এ দেশে বাণিজ্য ও প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল।
উত্তর : ব্যাখ্যা ৩ : কারণ, এ দেশে বাণিজ্য ও প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল।
(২.৫.২) বিবৃতি : বারদোলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় ১৯২৮ খ্রিস্টাব্দে।
ব্যাখ্যা ১ : এই আন্দোলন ছিল, ভূ-স্বামী ধনী কৃষকদের অত্যাচারের বিরুদ্ধে ভূমিহীন দরিদ্র কৃষি-শ্রমিকদের আন্দোলন।
ব্যাখ্যা ২ : এই আন্দোলন ছিল, ভূমি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে সরকারের বিরুদ্ধে ভূ-স্বামী ধনী কৃষকশ্রেণির আন্দোলন।
ব্যাখ্যা ৩ : এই আন্দোলন ছিল, ভূমি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে ভূ-স্বামী ধনী কৃষকশ্রেণি এবং ভূমিহীন দরিদ্র কৃষক শ্রেণির মিলিত আন্দোলন।
উত্তর : ব্যাখ্যা ৩ : এই আন্দোলন ছিল, ভূমি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে ভূ-স্বামী ধনী কৃষকশ্রেণি এবং ভূমিহীন দরিদ্র কৃষক শ্রেণির মিলিত আন্দোলন।
(২.৫.৩) বিবৃতি : ভারতছাড়ো আন্দোলনের (১৯৪২) সময়ে ভোগেশ্বরী ফুকোননী পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন।
ব্যাখ্যা ১ : ভোগেশ্বরী ফুকোননী পুলিশের সঙ্গে সশস্ত্র সংগ্রামে মারা যান।
ব্যাখ্যা ২ : পলাতকা বিপ্লবী ভোগেশ্বরী ফুকোননী আত্মসমর্পণ করতে অস্বীকৃত হলে পুলিশ তাঁকে গুলি করে।
ব্যাখ্যা ৩ : ভোগেশ্বরী ফুকোননী অসমের নওগাঁ জেলার পুলিশ থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যান।
উত্তর : ব্যাখ্যা ৩ : ভোগেশ্বরী ফুকোননী অসমের নওগাঁ জেলার পুলিশ থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যান।
(২.৫.৪) বিবৃতি : সাম্প্রদায়িক বাঁটোয়ারার (১৯৩২) মাধ্যমে অনুন্নত শ্রেণিদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হলে গান্ধিজি তার প্রতিবাদে আমরণ অনশন শুরু করেন।
ব্যাখ্যা ১ : গান্ধিজি ছিলেন অনুন্নত শ্রেণিদের নির্বাচনী অধিকারের বিরোধী।
ব্যাখ্যা ২ : হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরির প্রতিবাদে গান্ধিজি অনশন করেন।
ব্যাখ্যা ৩ : জাতীয় কংগ্রেসের নির্দেশে গান্ধিজি প্রতিবাদী অনশন করেছিলেন।
উত্তর : ব্যাখ্যা ২ : হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরির প্রতিবাদে গান্ধিজি অনশন করেন।
বিভাগ ‘গ’
৩। দু’টি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ১১টি) :
২ × ১১ = ২২
- ৩.১ আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানরূপে ‘সরকারি নথিপত্রে’র সীমাবদ্ধতা কী?
- ৩.২ আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝায়?
- ৩.৩ এ দেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল?
- ৩.৪ ‘নববিধান’ কী?
- ৩.৫ চুয়াড় বিদ্রোহের (১৭৯৮-১৭৯৯) গুরুত্ব কী ছিল?
- ৩.৬ ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল?
- ৩.৭ ‘ল্যান্ডহোল্ডার্স সোসাইটি’ কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়?
- ৩.৮ উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে ‘আনন্দমঠ’ উপন্যাসটির কীরূপ অবদান ছিল?
- ৩.৯ বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা?
- ৩.১০ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন?
- ৩.১১ মোপলা বিদ্রোহের (১৯২১) কারণ কী?
- ৩.১২ কী উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়?
- ৩.১৩ ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ই অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন পালন করে?
- ৩.১৪ ননীবালা দেবী স্মরণীয় কেন?
- ৩.১৫ সর্দার প্যাটেলকে ‘ভারতের লৌহমানব’ বলা হয় কেন?
- ৩.১৬ কী পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন (১৯৫৩) গঠিত হয়েছিল?
বিভাগ ‘ঘ’
৪। সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে) :
৪ × ৬ = ২৪
উপবিভাগ : ঘ.১
- ৪.১ ‘উডের নির্দেশনামা’ (১৮৫৪)-কে এদেশের শিক্ষা বিস্তারের ‘মহাসনদ’ বলা হয় কেন?
- ৪.২ শ্রীরামকৃষ্ণের ‘সর্বধর্ম সমন্বয়’-এর আদর্শ ব্যাখ্যা করো।
উপবিভাগ : ঘ.২
- ৪.৩ মহাবিদ্রোহের (১৮৫৭) প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল?
- ৪.৪ ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো।
উপবিভাগ : ঘ.৩
- ৪.৫ বারদোলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল?
- ৪.৬ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক শ্রেণির ভূমিকা কীরূপ ছিল?
উপবিভাগ : ঘ.৪
- ৪.৭ জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়?
- ৪.৮ উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করে?
বিভাগ ‘ঙ’
৫। পনেরো বা ষোলোটি বাক্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
৮ × ১ = ৮
- ৫.১ উনিশ শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন? (৩+৫=৮)
- ৫.২ রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। (৫+৩=৮)
- ৫.৩ বাংলায় নমঃশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। (৮)
(কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য)
বিভাগ ‘চ’
৬.১ একটি পূর্ণ বাক্যে উত্তর দাও (যে-কোনো ৪টি) :
১ × ৪ = ৪
- ৬.১.১ ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
- ৬.১.২ ‘নীলদর্পণ’ নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেন?
- ৬.১.৩ এশিয়াটিক সোসাইটি কোন বছর প্রতিষ্ঠিত হয়?
- ৬.১.৪ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
- ৬.১.৫ দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেন?
- ৬.১.৬ পুনা চুক্তি (১৯৩২) কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
৬.২ দুটি বা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো তিনটি) :
২ × ৩ = ৬
- ৬.২.১ ‘মেকলে মিনিট’ কী?
- ৬.২.২ তিতুমির স্মরণীয় কেন?
- ৬.২.৩ পঞ্চানন কর্মকার কে ছিলেন?
- ৬.২.৪ ‘ভারতমাতা’ চিত্রটির গুরুত্ব কী?
- ৬.২.৫ ‘নেহরু-লিয়াকৎ চুক্তি’ (১৯৫০) কেন স্বাক্ষরিত হয়?