Madhyamik 2022 Physical Science Question
মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র ২০২২ || Madhyamik Physical Science Question 2022
১.১ বায়ুমণ্ডলের কোন্ স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি?
উত্তর দেখো
১.২ গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রের (P বনাম V) লেখচিত্রটির প্রকৃতি হল—
উত্তর দেখো
১.৩ গ্যাসীয় পদার্থের আণবিক ভর (M) ও বাষ্প ঘনত্বের (D) সম্পর্কটি হল—
উত্তর দেখো
১.৪ একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সে.মি. হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য হবে—
উত্তর দেখো
১.৫ দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য থেকে নীচের কোন্টির তরঙ্গদৈর্ঘ্য বড়ো?
উত্তর দেখো
১.৬ দন্তচিকিৎসকগণ ব্যবহার করেন—
উত্তর দেখো
১.৭ একটি ইলেকট্রনের আধান হল—
উত্তর দেখো
১.৮ পরিবাহীর রোধ (R) ও পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় (t) অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ (H) ও প্রবাহমাত্রার (I) সম্পর্ক হল—
উত্তর দেখো
১.৯ কোনও পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 12C আধান প্রবাহিত হলে, তড়িৎপ্রবাহমাত্রা হল—
উত্তর দেখো
১.১০ দীর্ঘ পর্যায় সারণিতে শ্রেণির সংখ্যা হল—
উত্তর দেখো
১.১১ দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 17-এর অন্তর্গত Cl (17), I (53), F (9), Br (35)-এর জারণ ধর্মের ক্রম হল—
উত্তর দেখো
১.১২ নীচের কোন্ আয়নীয় যৌগের ক্ষেত্রে কোনও আয়নেরই অষ্টক নেই?
উত্তর দেখো
১.১৩ নীচের কোন্ যৌগটির কঠিন অবস্থা অণু দ্বারা গঠিত নয়?
উত্তর দেখো
১.১৪ অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কারণ অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে—
উত্তর দেখো
১.১৫ তড়িৎ বিশ্লেষণের সময়—
উত্তর দেখো
২.১ জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উল্লেখ করো।
উত্তর দেখো
২.২ বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো।
উত্তর দেখো
শূন্যস্থান পূরণ করো: ওজোন স্তর সূর্য থেকে আগত ________ রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে।
উত্তর দেখো
২.৩ SI পদ্ধতিতে গ্যাসের চাপ-এর একক কী?
উত্তর দেখো
২.৪ চার্লসের সূত্রের ধ্রুবক কী কী?
উত্তর দেখো
নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো: উষ্ণতার কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানের সমান।
উত্তর দেখো
২.৫ কোনও দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোটো দৈর্ঘ্যের অসদ প্রতিবিম্ব গঠিত হতে পারে কি?
উত্তর দেখো
২.৬ মোটরগাড়ির হেড লাইটে কোন্ ধরনের দর্পণ ব্যবহার করা হয়?
উত্তর দেখো
২.৭ লাল ও নীল বর্ণের আলোর জন্য কোনও মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে μr ও μb হলে কোন্টির মান বেশি?
উত্তর দেখো
২.৮ SI পদ্ধতিতে তড়িৎ আধানের একক কী?
উত্তর দেখো
২.৯ তড়িৎ-পরিবাহিতার একক কী?
উত্তর দেখো
ফিউজ তারের উপাদান কী কী?
উত্তর দেখো
২.১০ 'কিলোওয়াট-ঘণ্টা' কোন্ ভৌত রাশির একক?
উত্তর দেখো
২.১১ বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো: (১ × ৪ = ৪)
| বামস্তম্ভ | ডানস্তম্ভ |
|---|---|
| ২.১১.১ অ্যাসিটিক অ্যাসিড | (a) তড়িৎ অপরিবাহী |
| ২.১১.২ কাচ | (b) মৃদু তড়িৎ-বিশ্লেষ্য |
| ২.১১.৩ সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল | (c) ক্রিপটন |
| ২.১১.৪ একটি অভিজাত মৌল | (d) ফ্লুওরিন |
উত্তর দেখো
২.১১.২ → (a) তড়িৎ অপরিবাহী
২.১১.৩ → (d) ফ্লুওরিন
২.১১.৪ → (c) ক্রিপটন
২.১২ F, I, Br, Cl কে ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও।
উত্তর দেখো
২.১৩ দীর্ঘ পর্যায় সারণির কোন্ শ্রেণিতে গ্যাসীয়, তরল এবং কঠিন তিনটি ভৌত অবস্থার মৌলই বর্তমান?
উত্তর দেখো
ক্ষার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণির কোন্ গ্রুপের অন্তর্গত?
উত্তর দেখো
২.১৪ 'ড্যাশ্' চিহ্ন দিয়ে H2O অণুর প্রথাগত উপস্থাপনা দেখাও।
উত্তর দেখো
২.১৫ হাইড্রাইড আয়নের (H-) ইলেকট্রন বিন্যাস কোন্ মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মতো?
উত্তর দেখো
হাইড্রোজেন অণুর লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো।
উত্তর দেখো
২.১৬ একটি সমযোজী তরল পদার্থের উদাহরণ দাও।
উত্তর দেখো
২.১৭ নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো: কঠিন NaCl এর তড়িৎ পরিবাহিতা গলিত NaCl এর তড়িৎ পরিবাহিতা থেকে বেশি।
উত্তর দেখো
২.১৮ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোডে কী বিক্রিয়া ঘটে?
উত্তর দেখো
নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো: তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে।
উত্তর দেখো
৩.১ বিশ্ব উষ্ণায়ন কী?
৩.২ 770 mmHg চাপে 27°C উষ্ণতায় কোনও নির্দিষ্ট ভরের হাইড্রোজেন গ্যাস 75 cm3 আয়তন অধিকার করে। ওই উষ্ণতায় 750 mmHg চাপে ওই ভরের হাইড্রোজেন গ্যাস কত আয়তন অধিকার করবে?
2 অ্যাটমস্ফিয়ার চাপে ও 300 K উষ্ণতায় 64 g O2 গ্যাসের (O = 16) আয়তন কত হবে? (R = 0.082 লিটার-অ্যাটমস্ফিয়ার mol-1K-1)
৩.৩ লঘুতর থেকে ঘনতর মাধ্যমে আলোকরশ্মির প্রতিসরণে চ্যুতিকোণ নির্ণয় করো। (আপতন কোণ = i এবং প্রতিসরণ কোণ = r)
সূর্যালোকে গাছের সবুজ পাতাগুলি 'সবুজ' দেখায় কেন?
৩.৪ মুক্ত বর্তনীতে তড়িৎ-কোশের তড়িৎচালক বলের সংজ্ঞা দাও।
৩.৫ দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 2 এর মৌলগুলিকে ক্ষারমৃত্তিকা ধাতু বলা হয় কেন?
একটি সন্ধিগত মৌল এবং একটি ইউরেনিয়ামোত্তর মৌলের উদাহরণ দাও।
৩.৬ NH3 তে কোন্ ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? NH3 এর লুইস ইলেকট্রন ডট্ ডায়াগ্রাম অঙ্কন করো। (H ও N এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1 ও 7)
৩.৭ সোডিয়াম ফ্লুওরাইডে আয়নীয় বন্ধন কীভাবে গঠিত হয়? (F ও Na এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 9 ও 11)
C এর সর্ববহিস্থ কক্ষে 4 টি ইলেকট্রন এবং O এর সর্ববহিস্থ কক্ষে 6 টি ইলেকট্রন আছে। CO2 অণুর লুইস ডট্ ডায়াগ্রাম অঙ্কন করো।
৩.৮ দুটি ভৌত ধর্মের সাহায্যে ন্যাপথালিন ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পার্থক্য করো।
৩.৯ তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলতে কী বোঝায়?
ক্যাথোড ও অ্যানোড তড়িদ্দ্বার বলতে কী বোঝায়?
৪.১ বয়েল সূত্র ও চার্লসের সূত্রের সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো।
৪.২ উচ্চ উষ্ণতায় একটি ধাতব অক্সাইডের 40 গ্রামের সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় ধাতুটির 28 গ্রাম এবং 25.5 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হল। বিক্রিয়াটির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন হল?
সালফিউরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ হল: H2SO4 + 2NaOH → Na2SO4 + 2H2O
4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড প্রয়োজন হবে? (H = 1, O = 16, Na = 23, S = 32)
৪.৩ একটি আলো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের ওপর আপতিত হল। এই মাধ্যমটির প্রতিসরাঙ্ক 1.5 হলে এবং মাধ্যমটিতে আলোটির তরঙ্গদৈর্ঘ্য 4000Å হলে, বায়ু মাধ্যমে আলোটির তরঙ্গদৈর্ঘ্য কত? এই মাধ্যমটিতে আলোটির বেগ কত?
কোনও সমবাহু প্রিজমে আলোর প্রতিসরণের ফলে চ্যুতিকোণ হল 40°। প্রিজমের মধ্যে দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল হলে, প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণ কত হয় নির্ণয় করো।
৪.৪ একটি উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মিগুচ্ছের জন্য প্রতিসৃত রশ্মির চিত্র আঁকো। ফোকাস (F) চিহ্নিত করো।
উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো।
৪.৫ দীর্ঘদৃষ্টি ত্রুটি কী? কোন্ ধরণের লেন্স ব্যবহার করে এই ত্রুটির প্রতিকার করা যায়? (২+১)
৪.৬ '240V-60W' ও '240V-100W' রেটিং-এর দুটি বৈদ্যুতিক বাতিকে শ্রেণি সমবায়ে যুক্ত করা হলে কোন্ বাতিটি অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে? (উভয় বাতির ফিলামেন্টের উপাদান একই)
5Ω আভ্যন্তরীণ রোধ ও 2V তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ-কোশকে 15Ω রোধের সঙ্গে যুক্ত করা হল। কোশের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ কত হবে নির্ণয় করো।
৪.৭ ইলেকট্রিক মোটরে কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয়? গৃহস্থালির বৈদ্যুতিক লাইনে বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক পাখা, রেফ্রিজারেটর ইত্যাদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন?
৪.৮ ওহম-এর সূত্রটি বিবৃত করো। কোনও পরিবাহীর দুই প্রান্তে 10V বিভব প্রভেদ প্রয়োগ করলে 0.1A তড়িৎ প্রবাহমাত্রা হয়। পরিবাহীর রোধ নির্ণয় করো। (২+১)
৪.৯ দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 16 এর প্রথম তিনটি মৌল হল O, S ও Se। এদের পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রমে, তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে এবং আয়োনাইজেশন শক্তির নিম্নক্রমে সাজাও।
৪.১০ MgCl2 তে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? কীভাবে MgCl2 তে রাসায়নিক বন্ধন গঠিত হয়। (Mg ও Cl এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 12 ও 17) (২+১)
সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ সুপরিবাহী কিন্তু চিনি বা গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ সুপরিবাহী নয় কেন ব্যাখ্যা করো?
৪.১১ তড়িৎলেপন কী? কপারের কোনও বস্তুর ওপর সিলভারের তড়িৎলেপনে ক্যাথোডটি কী? (২+১)
৪.১২ প্লাটিনাম তড়িদ্দ্বার ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎবিশ্লেষণে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি লেখো। তড়িৎবিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহার করা হয় কেন? (১+২)
Cu-ইলেকট্রোড ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎবিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়াদুটি লেখো। তড়িৎবিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে অ্যানোড হিসেবে কী ব্যবহৃত হয়? (২+১)
৫. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনও চারটি): (১ × ৪ = ৪)
৫.১ জ্বালানির তাপনমূল্যের SI একক কী?
৫.২ 1 mol গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণটি লেখো।
৫.৩ দীর্ঘ পর্যায় সারণির কোন্ শ্রেণি থেকে শ্রেণি 12 পর্যন্ত সন্ধিগত মৌলগুলির অবস্থান?
৫.৪ ডায়নামোতে কোন্ ধরণের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়?
৫.৫ CHCl3 অণুতে কয়টি সমযোজ্যতা বন্ধন আছে?
৬. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনও তিনটি): (২ × ৩ = ৬)
৬.১ 6 ওহম ও 4 ওহম রোধ বিশিষ্ট দুটি পরিবাহী তার সমান্তরাল সমবায়ে যুক্ত করলে সমবায়টির তুল্য রোধ কত হবে?
৬.২ অবতল লেন্সের প্রধান অক্ষ বলতে কী বোঝায়?
৬.৩ হাইড্রোজেনের ধর্মের সঙ্গে দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 17 মৌলগুলির দুটি ধর্মের সাদৃশ্য উল্লেখ করো।
৬.৪ গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করতে পারে কেন?
