Bengali Madhyamik Question Paper 2026

মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০২৬ ও উত্তর || Madhyamik Bengali Question Paper 2026 with Answers

মাধ্যমিকের বাংলা প্রশ্ন ২০২৬
মাধ্যমিকের বাংলা প্রশ্ন ২০২৬
বাংলা – প্রথম ভাষা (২০২৬)
সময় : ৩ ঘণ্টা ১৫ মিনিট (প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘণ্টা উত্তর লেখার জন্য)
[নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান – ৯০]
১। সঠিক উত্তরটি নির্বাচন করো : ১ × ১৭ = ১৭
১.১ “ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি।” – কোন্ ছদ্মবেশে?
(ক) পুলিশ (খ) পাগল (গ) বাইজি (ঘ) বৈরাগী
উত্তর : (গ) বাইজি
১.২ “আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ” — ‘ধর্মভীরু’ মানুষটি কে?
(ক) রামদাস (খ) গিরীশ মহাপাত্র (গ) জগদীশবাবু (ঘ) নিমাইবাবু
উত্তর : (খ) গিরীশ মহাপাত্র
১.৩ অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে পারেন?
(ক) এগারোজনকে (খ) চোদ্দজনকে (গ) কুড়িজনকে (ঘ) একুশজনকে
উত্তর : (ঘ) একুশজনকে
১.৪ “আমাদের ডান পাশে ধ্বস / আমাদের বাঁয়ে ______”
(ক) সমুদ্র (খ) গিরিখাদ (গ) পর্বত (ঘ) জনপদ
উত্তর : (খ) গিরিখাদ
১.৫ ‘প্রলয়োল্লাস’ কবিতার উৎসগ্রন্থ—
(ক) অগ্নিবীণা (খ) সাম্যবাদী (গ) প্রলয়শিখা (ঘ) সর্বহারা
উত্তর : (ক) অগ্নিবীণা
১.৬ কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত?
(ক) গঙ্গা তীরে (খ) যমুনা তীরে (গ) সিন্ধুতীরে (ঘ) সরযূতীরে
উত্তর : (গ) সিন্ধুতীরে
১.৭ “বৈজ্ঞানিক সাহিত্যে ______ যত কম থাকে ততই ভালো।” – কী কম থাকলে ভালো হয়?
(ক) ছন্দ (খ) অলংকার (গ) পরিভাষা (ঘ) আভিধানিক অর্থ
উত্তর : (খ) অলংকার
১.৮ “নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র ______”
(ক) অন্নদাশঙ্কর রায় (খ) সুভাষ মুখোপাধ্যায় (গ) সুকুমার রায় (ঘ) সত্যজিৎ রায়
উত্তর : (ঘ) সত্যজিৎ রায়
১.৯ পরিভাষার উদ্দেশ্য হল—
(ক) কোনো বিষয়কে বর্ণনা করা (খ) অর্থ সুনির্দিষ্ট করা (গ) ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা (ঘ) অর্থের ব্যাখ্যা দেওয়া
উত্তর : (গ) ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা
১.১০ রামের চেয়ে শ্যাম ভালো খেলে— রেখাঙ্কিত অংশ হল—
(ক) অপাদান কারক (খ) সম্বন্ধ পদ (গ) কর্তৃকারক (ঘ) কর্মকারক
উত্তর : (ক) অপাদান কারক
১.১১ বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলে—
(ক) উহ্য কর্তা (খ) সহযোগী কর্তা (গ) সমধাতুজ কর্তা (ঘ) প্রযোজক কর্তা
উত্তর : (গ) সমধাতুজ কর্তা
১.১২ যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয়, সেই সমাসের নাম—
(ক) দ্বন্দ্ব সমাস (খ) দ্বিগু সমাস (গ) অলোপ সমাস (ঘ) নিত্য সমাস
উত্তর : (ঘ) নিত্য সমাস
১.১৩ ‘ক্ষণস্থায়ী’ – পদটির সমাস হল—
(ক) করণ তৎপুরুষ (খ) নিমিত্ত তৎপুরুষ (গ) ব্যাপ্তি তৎপুরুষ (ঘ) অপাদান তৎপুরুষ
উত্তর : (গ) ব্যাপ্তি তৎপুরুষ
১.১৪ দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে বলে—
(ক) জটিল বাক্য (খ) যৌগিক বাক্য (গ) মিশ্র বাক্য (ঘ) নির্দেশক বাক্য
উত্তর : (খ) যৌগিক বাক্য
১.১৫ ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল। – বাক্যটি হল—
(ক) সরল বাক্য (খ) জটিল বাক্য (গ) যৌগিক বাক্য (ঘ) মিশ্র বাক্য
উত্তর : (ক) সরল বাক্য
১.১৬ যে বাচ্যে কর্ম প্রধান হয়ে ওঠে তাকে বলে—
(ক) কর্তৃবাচ্য (খ) কর্মবাচ্য (গ) ভাববাচ্য (ঘ) কর্মকর্তৃবাচ্য
উত্তর : (খ) কর্মবাচ্য
১.১৭ ‘তোমার গল্প আমি ছাপিয়ে দেব।’ – এটি কোন্ বাচ্যের উদাহরণ?
(ক) কর্তৃবাচ্য (খ) কর্মকর্তৃবাচ্য (গ) কর্মবাচ্য (ঘ) ভাববাচ্য
উত্তর : (ক) কর্তৃবাচ্য
২। কম-বেশি ২০টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ১৯ × ১ = ১৯
২.১ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৪ × ১ = ৪
২.১.১ “—কী আশ্চর্য! চমকে ওঠে ভবতোষ!” – ভবতোষের চমকে ওঠার কারণ কী?
উত্তর : সুবোধ ঘোষের ‘বহুরূপী’ গল্পে জগদীশবাবুর বাড়িতে যাওয়া বিরাগী যে আসলে তাঁদের পরিচিত হরিদা— তা জানতে পেরে ভবতোষ চমকে উঠেছিল।
২.১.২ অমৃতের বয়স কত?
উত্তর : ‘অদল বদল’ গল্পে অমৃতের বয়স দশ বছর।
২.১.৩ “এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবশ, অবসন্ন হইয়া আসিতেছে।” – কোন্ ‘ভীষণ মধুর শব্দ’ উদ্দিষ্ট ব্যক্তিকে অবসন্ন করেছিল?
উত্তর : ‘নদীর বিদ্রোহ’ গল্পে বর্ষার জলে ফুলে-ফেঁপে ওঠা নদীর প্রবল জলস্রোতের গর্জন নদেরচাঁদকে অবসন্ন করে তুলেছিল।
২.১.৪ “মুখ ফিরাইয়া হাসি গোপন করিল” — হাসি গোপন করার কারণ কী?
উত্তর : ‘পথের দাবী’ গল্পে গিরীশ মহাপাত্রের অদ্ভুত সাজপোশাক ও বাহারি পরিচ্ছদ দেখে অপূর্বর হাসি পেয়েছিল, তাই সে মুখ ফিরিয়ে হাসি গোপন করেছিল।
২.১.৫ “সারা বাড়িতে শোরগোল পড়ে যায়” — কী নিয়ে শোরগোল পড়ে?
উত্তর : ‘জ্ঞানচক্ষু’ গল্পে তপনের লেখা গল্প ‘সন্ধ্যাতারা’ পত্রিকায় ছাপা হয়ে বেরিয়েছে শুনে সারা বাড়িতে শোরগোল পড়ে যায়।
২.২ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৪ × ১ = ৪
২.২.১ “দণ্ডচারি এই মতে” – এক দণ্ড মানে কত সময়?
উত্তর : এক দণ্ড মানে ২৪ মিনিট।
২.২.২ “ক্ষমা করো” – এই উক্তির মধ্যে দিয়ে কবির কী মনোভাব প্রকাশ পেয়েছে?
উত্তর : ‘আফ্রিকা’ কবিতায় ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের বর্বর অত্যাচারের জন্য অনুতপ্ত হয়ে আফ্রিকার কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে কবির গভীর মানবতাবোধ ও অনুশোচনা প্রকাশ পেয়েছে।
২.২.৩ “প্রণমিয়া, ধাত্রীর চরণে,” — এই ‘ধাত্রীর’ পরিচয় দাও।
উত্তর : ‘অভিষেক’ কবিতায় ‘ধাত্রী’ হলেন ইন্দ্রজিতের ধাত্রীমাতা প্রভাষা, যাঁর ছদ্মবেশ ধারণ করে দেবী লক্ষ্মী প্রমোদকাননে এসেছিলেন।
২.২.৪ “সমস্ত সমতলে ধরে গেল আগুন” — আগুন ধরার কারণ কী?
উত্তর : ‘অসুখী একজন’ কবিতায় রক্তের আগ্নেয়পাহাড়ের মতো আসা ভয়াবহ যুদ্ধের তাণ্ডবে সমস্ত সমতলে আগুন ধরে গিয়েছিল।
২.২.৫ “আমাদের পথ নেই আর” — তাহলে আমাদের কী করণীয়?
উত্তর : ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতা অনুযায়ী, এই বিপন্ন সময়ে আমাদের হাতে হাত রেখে আরও ঐক্যবদ্ধভাবে বেঁধে বেঁধে থাকতে হবে।
২.৩ যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : ৩ × ১ = ৩
২.৩.১ “তুমি সবল, আমি দুর্বল। তুমি সাহসী, আমি ভীরু।” — এখানে ‘তুমি’ বলতে লেখক আসলে কাকে ইঙ্গিত করেছেন?
উত্তর : এখানে ‘তুমি’ বলতে লেখক ‘তলোয়ার’-কে ইঙ্গিত করেছেন।
২.৩.২ “যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন,” তাকে কী বলে?
উত্তর : তাঁকে দার্শনিক বলে।
২.৩.৩ “বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে” — কোন্ বিষয়ে এখনও বাধা আছে?
উত্তর : বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার বিষয়ে এখনও নানা রকম বাধা আছে।
২.৩.৪ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতির সঙ্গে কারা কাজ করেছিলেন?
উত্তর : বিজ্ঞানের বিভিন্ন শাখার অধ্যাপক, ভাষাতত্ত্ববিদ, সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং কয়েকজন লেখক একযোগে কাজ করেছিলেন।
২.৪ যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাও : ৮ × ১ = ৮
২.৪.১ অনুক্ত কর্তা কাকে বলে?
উত্তর : কর্মবাচ্য বা ভাববাচ্যে কর্তা প্রধান না হয়ে যখন গৌণভাবে থাকে এবং ক্রিয়া কর্তার অনুগামী হয় না, তখন সেই কর্তাকে অনুক্ত কর্তা বলে।
২.৪.২ ‘জনে জনে নিমন্ত্রণ করেছি’ — নিম্নরেখ পদটি কী জাতীয় কর্ম?
উত্তর : কর্মের বীপ্সা।
২.৪.৩ ‘আকাশবাণী’ – সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো।
উত্তর : আকাশ থেকে আগত বাণী = মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
২.৪.৪ দ্বিগু সমাসের একটি উদাহরণ দাও।
উত্তর : তিন কালের সমাহার = ত্রিকাল (অথবা, পঞ্চ বটের সমাহার = পঞ্চবটী)।
২.৪.৫ অলোপ সমাস কাকে বলে?
উত্তর : যে সমাসে পূর্বপদের বিভক্তি লুপ্ত না হয়ে সমস্তপদে থেকে যায়, তাকে অলোপ সমাস বলে। যেমন— গায়ে হলুদ।
২.৪.৬ বাক্য নির্মাণের শর্তগুলির নাম উল্লেখ করো।
উত্তর : বাক্য নির্মাণের তিনটি শর্ত হলো— আকাঙ্ক্ষা, যোগ্যতা ও আসত্তি।
২.৪.৭ ‘হয় বাংলা পড়ো, নয় ইংরেজি পড়ো।’ – যৌগিক বাক্যে পরিবর্তন করো।
উত্তর : বাংলা পড়ো অথবা ইংরেজি পড়ো।
২.৪.৮ আবেগসূচক বাক্যের একটি উদাহরণ দাও।
উত্তর : বাহ! কী সুন্দর দৃশ্য!
২.৪.৯ ‘বাড়িতে খবর দিয়েছেন।’ — কর্মবাচ্যে রূপান্তর করো।
উত্তর : (তাঁর দ্বারা) বাড়িতে খবর দেওয়া হয়েছে।
২.৪.১০ কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও।
উত্তর : শাঁখ বাজে। (অথবা, বাঁশি বাজে)।
৩। প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০টি শব্দে উত্তর দাও : ৩ + ৩ = ৬
৩.১ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১ × ৩ = ৩
  • ৩.১.১ “শুনেছেন, হরিদা, কী কাণ্ড হয়েছে?” – কারা একথা বলেছেন? কাণ্ডটা কী ছিল? (১+২)
  • ৩.১.২ “একটু মমতা বোধ করিল বটে,” – কীসের প্রতি কার ‘মমতা বোধ’ হয়েছিল? তার মমতা বোধের কারণ কী? (১+২)
৩.২ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১ × ৩ = ৩
  • ৩.২.১ “হাসিবে মেঘবাহন”, – ‘মেঘবাহন’ কে? তিনি হাসবেন কেন? (১+২)
  • ৩.২.২ “আসছে নবীন – জীবনহারা অ-সুন্দরে করতে ছেদন।” – উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো। (৩)
৪। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১ × ৫ = ৫
  • ৪.১ “তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের!” – কার এমন দুঃখ-অপমান বোধ হয়েছিল? তার এমন মনে হওয়ার কারণ কী? (১+৪)
  • ৪.২ “এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই।” – ‘জানোয়ারটা’ বলতে কাকে বোঝানো হয়েছে? তাকে ‘ওয়াচ’ করবার দরকার নেই কেন লেখো। (১+৪)
৫। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১ × ৫ = ৫
  • ৫.১ “অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো পায়ে” – কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন? অস্ত্র পায়ে রাখার তাৎপর্য কী? (২+৩)
  • ৫.২ “সে জানত না আমি আর কখনো ফিরে আসব না।” – বক্তা কে? ‘সে’ বলতে কাকে বোঝানো হয়েছে? বক্তার ফিরে না আসার কারণ কী? (১+১+৩)
৬। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১ × ৫ = ৫
  • ৬.১ “আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে।” – কোন্ জিনিস অবলুপ্তির পথে? কীভাবে জিনিসটি অবলুপ্তির পথে গেল আলোচনা করো। (১+৪)
  • ৬.২ “আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন।” – ‘ত্রিবিধ’ কথা কী কী? তাদের প্রয়োগমূলক দিকগুলি সম্পর্কে আলোচনা করো। (১+৪)
৭। কম-বেশি ১২৫ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১ × ৪ = ৪
  • ৭.১ “তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি,” — কাকে উদ্দেশ করে বলা? বক্তার এমন বলার কারণ কী? (১+৩)
  • ৭.২ “জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী” – বক্তা কে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। (১+৩)
৮। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ২ × ৫ = ১০
  • ৮.১ “এটা বুকের মধ্যে পুষে রাখুক।” – ‘এটা’ কী? কীভাবে, কার মধ্যে এটা তৈরি হয়েছিল? (১+৪)
  • ৮.২ “তবে আপনার হার্টটা বোধ হয় বেশিদিন এই গন্ধমাদন টানতে পারবে না।” – কে, কাকে একথা বলেছিল? বক্তার একথা বলার কারণ কী? (২+৩)
  • ৮.৩ “ফাইট, কোনি ফাইট” – সাধারণ মেয়ে থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ‘ফাইট’ করতে হয়েছিল সংক্ষেপে তার পরিচয় দাও। (৫)
৯। চলিত বাংলায় অনুবাদ করো : ৪
We are living in an age of Science. Science has discovered and invented many things. Electricity is one of the greatest gifts of Science to man. Electricity has almost changed the mode of our life.
বাংলা অনুবাদ : আমরা বিজ্ঞানের যুগে বাস করছি। বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার ও উদ্ভাবন করেছে। মানুষের প্রতি বিজ্ঞানের শ্রেষ্ঠ দানগুলির মধ্যে বিদ্যুৎ অন্যতম। বিদ্যুৎ আমাদের জীবনযাত্রার ধরন প্রায় পাল্টে দিয়েছে।
১০। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫
  • ১০.১ ‘সাবধানে চালাও জীবন বাঁচাও’ – এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।
  • ১০.২ ‘রক্তদান জীবনদান’ – এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।
১১। কম-বেশি ৪০০ শব্দে যে-কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো : ১০
  • ১১.১ বিজ্ঞানমনস্কতা ও কুসংস্কার
  • ১১.২ বাংলার উৎসব
  • ১১.৩ তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা
  • ১১.৪ একটি বিদ্যালয়ের আত্মকথা
অন্যান্য সালের মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র (Madhyamik Bengali Questions)

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

BANGLA MCQ TEST SET-2

BANGLA MCQ TEST SET-1

Madhyamik 2020 Physical Science Question