Bengali Madhyamik Question Paper 2025
মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০২৫ ও উত্তর || Madhyamik Bengali Question Paper 2025 with Answers
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১ × ১৭ = ১৭
১.১ অনুসর্গ-প্রধান কারক হলো –
(ক) চার প্রকার
(খ) তিন প্রকার
(গ) দুই প্রকার
(ঘ) পাঁচ প্রকার।
উত্তর : (খ) তিন প্রকার।
১.২ ‘বুলবুলিতে ধান খেয়েছে’ – ‘বুলবুলি’র সঙ্গে ‘তে’ যুক্ত হয়ে কী কারক হয়েছে?
(ক) কর্মকারক
(খ) কর্তৃকারক
(গ) অধিকরণ কারক
(ঘ) অপাদান কারক।
উত্তর : (খ) কর্তৃকারক।
১.৩ কোন্ সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে?
(ক) দ্বন্দ্ব সমাসে
(খ) কর্মধারয় সমাসে
(গ) বহুব্রীহি সমাসে
(ঘ) দ্বিগু সমাসে।
উত্তর : (ক) দ্বন্দ্ব সমাসে।
১.৪ যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উহ্য থাকে, তাকে বলে –
(ক) রূপক কর্মধারয়
(খ) উপমিত কর্মধারয়
(গ) উপমান কর্মধারয়
(ঘ) সাধারণ কর্মধারয়।
উত্তর : (খ) উপমিত কর্মধারয়।
১.৫ “তবু লিখছে। লুকিয়ে লিখছে।” – এভাবে লেখার কারণ কী?
(ক) যেন ভূতে পেয়েছে
(খ) যেন স্বপ্নে পেয়েছে
(গ) যেন নেশায় পেয়েছে
(ঘ) এক আনন্দের অনুভূতিতে।
উত্তর : (গ) যেন নেশায় পেয়েছে।
১.৬ নদেরচাঁদের বয়স হলো –
(ক) ত্রিশ বছর
(খ) পঁয়ত্রিশ বছর
(গ) চল্লিশ বছর
(ঘ) পঁচিশ বছর।
উত্তর : (ক) ত্রিশ বছর।
১.৭ গিরীশ মহাপাত্রের জামার রং ছিল –
(ক) গেরুয়া
(খ) নীল
(গ) রামধনু
(ঘ) লাল।
উত্তর : (গ) রামধনু।
১.৮ ‘আফ্রিকা’ কবিতায় ‘আদিম যুগ’ ছিল –
(ক) অন্ধকার
(খ) উদ্ভ্রান্ত
(গ) শান্ত
(ঘ) আন্তরিক।
উত্তর : (খ) উদ্ভ্রান্ত।
১.৯ বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে, তাকে বলে –
(ক) যোগ্যতা
(খ) আকাঙ্ক্ষা
(গ) আসত্তি
(ঘ) যোগ্যতাশূন্য।
উত্তর : (গ) আসত্তি।
১.১০ ‘আবার তোরা মানুষ হ।’ – বাক্যটি –
(ক) নির্দেশক বাক্য
(খ) আবেগসূচক বাক্য
(গ) অনুজ্ঞাসূচক বাক্য
(ঘ) প্রার্থনাসূচক বাক্য।
উত্তর : (গ) অনুজ্ঞাসূচক বাক্য।
১.১১ ভাববাচ্যে প্রাধান্য পায় –
(ক) কর্তার ভাব
(খ) কর্মের ভাব
(গ) কর্মকর্তৃবাচ্যের ভাব
(ঘ) ক্রিয়ার ভাব।
উত্তর : (ঘ) ক্রিয়ার ভাব।
১.১২ ‘আমি তোমাকে বইটি দিলাম।’ – এটি কোন্ বাচ্যের উদাহরণ?
(ক) কর্তৃবাচ্যের
(খ) কর্মবাচ্যের
(গ) ভাববাচ্যের
(ঘ) কর্মকর্তৃবাচ্যের।
উত্তর : (ক) কর্তৃবাচ্যের।
১.১৩ “বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন।” – কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল?
(ক) তিন দণ্ড
(খ) চার দণ্ড
(গ) পাঁচ দণ্ড
(ঘ) দু'দণ্ড।
উত্তর : (খ) চার দণ্ড।
১.১৪ রাবণ ইন্দ্রজিৎ-কে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন্ সময় নির্দেশ করেছিলেন?
(ক) অপরাহ্ণে
(খ) প্রদোষকালে
(গ) প্রভাতে
(ঘ) রাত্রে।
উত্তর : (গ) প্রভাতে।
১.১৫ বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল –
(ক) এক ডজন
(খ) দুই ডজন
(গ) তিন ডজন
(ঘ) ২৫টি।
উত্তর : (খ) দুই ডজন।
১.১৬ “প্রাচীন সুমেরীয়ান বা ফিনিসীয়ান” – ফিনিসীয়ানদের লেখনী কী ছিল?
(ক) নল-খাগড়া
(খ) বাঁশের কঞ্চি
(গ) ব্রোঞ্জের শলাকা
(ঘ) হাড়।
উত্তর : (ঘ) হাড়।
১.১৭ কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন?
(ক) ১৯৩৫ সালে
(খ) ১৯৩৬ সালে
(গ) ১৯৪৫ সালে
(ঘ) ১৯৪৬ সালে।
উত্তর : (খ) ১৯৩৬ সালে।
২। কম-বেশি ২০টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
১৯ × ১ = ১৯
২.১ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও :
৪ × ১ = ৪
২.১.১ “পরম সুখ কাকে বলে জানেন?” – বক্তা কাকে ‘পরম সুখ’ বলেছেন?
উত্তর : সুবোধ ঘোষের ‘বহুরূপী’ গল্পে বিরাগীবেশী হরিদা জগদীশবাবুকে বলেছিলেন, সব পার্থিব সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াই ‘পরম সুখ’।
২.১.২ ‘নদীর বিদ্রোহ’ গল্পের লেখকের প্রকৃত নাম কী?
উত্তর : ‘নদীর বিদ্রোহ’ গল্পের রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হলো প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়।
২.১.৩ অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কী বলেছিলেন?
উত্তর : পান্নালাল প্যাটেলের ‘অদল বদল’ গল্পে অমৃতকে বেকায়দায় ফেলার জন্য তার মা বলেছিল যে, নতুন জামা দেওয়ার আগে ইসাবের বাবা ইসাবকে খুব মেরেছিল, অমৃতও সেরকম মার খেতে রাজি আছে কি না।
২.১.৪ “বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা।” – কোন্ কথাটার কথা বলা হয়েছে?
উত্তর : আশাপূর্ণা দেবীর ‘জ্ঞানচক্ষু’ গল্পে তপনের লেখক মেসোমশাই তপনের লেখা গল্পটি পড়ে বলেছিলেন যে, তপনের লেখার হাত ভালো এবং একটু সংশোধন করে দিলে গল্পটি ছাপতে দেওয়া চলে। বিকেলে চায়ের টেবিলে মেসোমশাইয়ের বলা এই কথাটাই উঠেছিল।
২.১.৫ “তার আমি জামিন হতে পারি।” – বক্তা কার জামিন হতে পারেন?
উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ গল্পে অপূর্ব পুলিশ অফিসার নিমাইবাবুকে বলেছিল যে, পুলিশের সন্দেহভাজন গিরীশ মহাপাত্র আর যাই হোক না কেন, সে যে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক নয়— এই বিষয়ে অপূর্ব তার জামিন হতে পারে।
২.২ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও :
৪ × ১ = ৪
২.২.১ অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কীভাবে গান বাঁধবে?
উত্তর : কবি জয় গোস্বামীর ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় একটি কোকিল সহস্র উপায়ে মানবতার গান বাঁধবে এবং গানের শক্তিতেই যুদ্ধ ও অস্ত্রের আস্ফালনকে প্রতিহত করবে।
২.২.২ “বিস্মিত হইল বালা ...” – বালা কী দেখে বিস্মিত হয়েছিল?
উত্তর : সৈয়দ আলাওলের ‘সিন্ধুতীরে’ কবিতায় ‘বালা’ অর্থাৎ সমুদ্রকন্যা পদ্মা সমুদ্রের তীরে চার সখী পরিবেষ্টিত এক দিব্যরূপবতী ও অচৈতন্য কন্যাকে (পদ্মাবতীকে) পড়ে থাকতে দেখে বিস্মিত হয়েছিল।
২.২.৩ “যথা বৃহন্নলারূপী কিরীটী,” – ‘বৃহন্নলারূপী কিরীটী’ কে?
উত্তর : মাইকেল মধুসূদন দত্তের ‘অভিষেক’ কবিতায় ‘কিরীটী’ হলেন তৃতীয় পাণ্ডব অর্জুন, যিনি মৎস্যরাজ বিরাটের গৃহে অজ্ঞাতবাসকালে নপুংসক ‘বৃহন্নলা’-র ছদ্মবেশ ধারণ করেছিলেন।
২.২.৪ “সব চূর্ণ হয়ে গেল,” – কী চূর্ণ হয়ে গেল?
উত্তর : পাবলো নেরুদার ‘অসুখী একজন’ কবিতায় ভয়াবহ যুদ্ধের তাণ্ডবে কথকের ফেলে আসা মিষ্টি বাড়ি, ঝুলন্ত বিছানাওয়ালা বারান্দা, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি এবং প্রাচীন জলতরঙ্গ— সবকিছু চূর্ণ হয়ে গেল এবং আগুনে জ্বলে গেল।
২.২.৫ “অশুভ ধ্বনিতে ঘোষণা করল” – কারা, কী ঘোষণা করলো?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আফ্রিকা’ কবিতায় গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে আসা পশুরা তাদের অশুভ ধ্বনিতে দিনের অন্তিম কাল অর্থাৎ দিনের মৃত্যুকে বা শেষকে ঘোষণা করল।
২.৩ যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও :
৩ × ১ = ৩
- ২.৩.১ ‘ক্যালিগ্রাফিস্ট’ কাদের বলে?
- ২.৩.২ পরিভাষার উদ্দেশ্য কী?
- ২.৩.৩ “বাস, ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম।” – বক্তা ‘ভ্যাবাচ্যাকা খেয়ে’ গেলেন কেন?
- ২.৩.৪ “তাতে অনেকে মুশকিলে পড়েছেন,” – কিসে ‘মুশকিলে’ পড়ার কথা বলা হয়েছে?
২.৪ যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাও :
৮ × ১ = ৮
২.৪.১ ‘আমি ছিলাম কালিকলমের ভক্ত।’ – বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করো।
উত্তর : আমি কি কালিকলমের ভক্ত ছিলাম না?
২.৪.২ ‘কদাকার’ পদটির ব্যাসবাক্যসহ সমাসের নাম করো।
উত্তর : কদাকার : কদ (কুৎসিত) আকার যার – বহুব্রীহি সমাস।
২.৪.৩ কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের প্রধান শর্ত কী?
উত্তর : কর্তৃবাচ্যের ক্রিয়া অকর্মক হলে তবেই ভাববাচ্যে রূপান্তর করা হয়।
২.৪.৪ ‘প্রত্যেককে’ – ব্যাসবাক্যসহ সমাসের নাম করো।
উত্তর : প্রত্যেককে : প্রতি এক জনকে (বা এক এক জনকে) – অব্যয়ীভাব সমাস (বীপ্সা অর্থে)।
২.৪.৫ অপাদান কারকে শূন্য বিভক্তির একটা উদাহরণ দাও।
উত্তর : “ছেলেটি স্কুল পালিয়েছে।” (এখানে ‘স্কুল’ পদটি অপাদান কারকে শূন্য বিভক্তির উদাহরণ)।
২.৪.৬ উক্ত কর্তা কাকে বলে?
উত্তর : কর্তৃবাচ্যে বাক্যের কর্তা যখন সরাসরি উপস্থিত থাকে এবং সেই কর্তার পুরুষ ও বচন অনুসারে বাক্যের ক্রিয়াপদটি নিয়ন্ত্রিত বা গঠিত হয়, তখন সেই কর্তাকে উক্ত কর্তা বলে। যেমন— রাম বই পড়ছে।
২.৪.৭ ব্যাসবাক্য কাকে বলে?
উত্তর : সমাসবদ্ধ পদ বা সমস্ত পদটির অর্থ বিশদভাবে ব্যাখ্যা করার জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহার করা হয়, তাকে ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য বলে।
২.৪.৮ একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও।
উত্তর : যে ছেলেটি কাল আমাদের বাড়ি এসেছিল, সে আজ আবার এসেছে এবং আমাকে একটি বই উপহার দিয়েছে।
২.৪.৯ অনুসর্গযোগে করণ কারকের একটি উদাহরণ দাও।
উত্তর : ছুরি দিয়ে আপেলটি কাটো।
২.৪.১০ ‘যুক্তির পথে হাঁটো’ – ভাববাচ্যে রূপান্তর করো।
উত্তর : যুক্তির পথে হাঁটা হোক।
৩। প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০টি শব্দে উত্তর দাও :
৩ + ৩ = ৬
৩.১ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
১ × ৩ = ৩
- ৩.১.১ “এতে দুজনেরই ভয় কেটে গেল,” – দু'জন কে কে? কীভাবে তাদের ভয় কেটে গেল? (১+২)
- ৩.১.২ “তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়” – ‘তখন’ বলতে কোন্ সময়ের কথা বলা হয়েছে? বক্তা ‘আহ্লাদে কাঁদো কাঁদো’ কেন? (১+২)
৩.২ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
১ × ৩ = ৩
- ৩.২.১ “এ অদ্ভুত বারতা, জননি কোথায় পাইলে তুমি,” – ‘জননি’ কে? তাঁর কোন্ বার্তাকে ‘অদ্ভুত’ বলা হয়েছে? (১+২)
- ৩.২.২ “পৃথিবী হয়তো গেছে মরে” – কোন্ কবিতার উদ্ধৃতি? উদ্ধৃতিটির অর্থ পরিস্ফুট করো। (১+২)
৪। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
১ × ৫ = ৫
- ৪.১ “নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদেরচাঁদ দিতে পারে।” – নদেরচাঁদ কী কৈফিয়ত দিতে পারে? এভাবে ভালোবাসার কী পরিণতি হয়? (২+৩)
- ৪.২ “পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাঁদেরও বুক ভরে গেল।” – কাদের ভালোবাসার কথা বলা হয়েছে? পরস্পরের প্রতি তাদের ভালোবাসার পরিচয় দাও। (১+৪)
৫। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
১ × ৫ = ৫
- ৫.১ “নমি পুত্র পিতার চরণে, করযোড়ে কহিলা” – পিতা ও পুত্রের পরিচয় দাও। কবিতা অবলম্বনে পিতা-পুত্রের কথোপকথন সংক্ষেপে লেখো। (১+৪)
- ৫.২ “চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে।।” – কাকে একথা বলা হয়েছে? কীভাবে তার ‘অপমানিত ইতিহাসে’ চিরচিহ্ন দিয়ে গেল? (১+৪)
৬। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
১ × ৫ = ৫
- ৬.১ “আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা।” – বক্তা কোথায় ফাউন্টেন কিনতে গিয়েছিলেন? তাঁর ফাউন্টেন কেনার ঘটনাটি বিবৃত করো। (১+৪)
- ৬.২ “এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না।” – কোন্ দোষের কথা বলা হয়েছে? কীভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া সম্ভব বলে লেখক মনে করেন? (২+৩)
৭। কম-বেশি ১২৫ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
১ × ৪ = ৪
- ৭.১ “তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম।” – কার উদ্দেশ্যে বক্তা এই কথা বলেছেন? তিনি কী ‘সামান্য পরিচয়’ দিয়ে রাখলেন? (১+৩)
- ৭.২ “আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে, ...” – ‘আপনাদের’ বলতে বক্তা কাদের বুঝিয়েছেন? তিনি কেন, কী ‘ভিক্ষা’ চেয়েছেন? (১+৩)
৮। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :
২ × ৫ = ১০
- ৮.১ ‘বারুণী’ কী? বারুণী উপলক্ষে গঙ্গাতীরের যে দৃশ্য ‘কোনি’ উপন্যাসে ফুটে উঠেছে, তা লেখো। (১+৪)
- ৮.২ “গাছে অনেকদূর উঠে গেছি। মই কেড়ে নিলে নামতে পারব না।” – বক্তা কে? তাঁর এই কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও। (১+৪)
- ৮.৩ ‘কোনি’ উপন্যাস অবলম্বনে প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো। (৫)
৯। চলিত বাংলায় অনুবাদ করো :
৪
Work is another name of life. Idle persons have no place on earth. Wastage of time means wastage of life. If you want to be happy, you have to do your duties regularly.
বাংলা অনুবাদ : কাজই জীবনের অপর নাম। অলস ব্যক্তিদের পৃথিবীতে কোনো স্থান নেই। সময়ের অপচয় মানেই জীবনের অপচয়। তুমি যদি সুখী হতে চাও, তবে তোমাকে নিয়মিত নিজের কর্তব্য পালন করতে হবে।
১০। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
১ × ৫ = ৫
- ১০.১ ‘জলের অপচয় রোধে সচেতনতা শিবির’ – এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।
- ১০.২ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।
১১। কম-বেশি ৪০০ শব্দে যে-কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো :
১ × ১০ = ১০
- ১১.১ সময়ের মূল্য
- ১১.২ চরিত্র গঠনে খেলাধূলার ভূমিকা
- ১১.৩ বনসংরক্ষণ
- ১১.৪ দৈনন্দিন জীবনে বিজ্ঞান
[ কেবল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ]
১২। কম-বেশি ২০টি শব্দের মধ্যে উত্তর দাও (যে-কোনো চারটি) :
৪ × ১ = ৪
- ১২.১ “আসছে নবীন” – ‘নবীন’ কারা?
- ১২.২ গিরীশ মহাপাত্রের ট্যাঁক থেকে কী পাওয়া গিয়েছিল?
- ১২.৩ “হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল।” – বুদ্ধিটা কী ছিল?
- ১২.৪ “আক্ষেপ করেন হরিদা।” – হরিদার আক্ষেপের কারণ কী?
- ১২.৫ ‘অসুখী একজন’ কবিতার বাংলা অনুবাদ কে করেন?
১৩। কম-বেশি ৬০টি শব্দের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :
২ × ৩ = ৬
- ১৩.১ “তারা আর স্বপ্ন দেখতে পারল না।” – ‘তারা’ কারা? তারা কেন স্বপ্ন দেখতে পারল না?
- ১৩.২ “ইসাবের মেজাজ চড়ে গেল।” – ইসাবের মেজাজ চড়ে যাওয়ার কারণ কী?
- ১৩.৩ (অনুলিখিত অতিরিক্ত প্রশ্ন)