Bengali Madhyamik Question Paper 2024

মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০২৪ ও উত্তর || Madhyamik Bengali Question Paper 2024 with Answers

মাধ্যমিকের বাংলা প্রশ্ন ২০২৪
মাধ্যমিকের বাংলা প্রশ্ন ২০২৪
বাংলা – প্রথম ভাষা (২০২৪)
সময় : ৩ ঘণ্টা ১৫ মিনিট (প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘণ্টা উত্তর লেখার জন্য)
[নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান – ৯০ || বহিরাগত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান – ১০০]
১। সঠিক উত্তরটি নির্বাচন করো : ১ × ১৭ = ১৭
১.১ নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশায়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন?
(ক) চার আনা (খ) আট আনা (গ) এক টাকা (ঘ) দু’ টাকা
উত্তর : (খ) আট আনা
১.২ “ললাটের লেখা তো খণ্ডাবে না।” — বক্তা কে?
(ক) জগদীশ বাবু (খ) রাম দাস (গ) গিরীশ মহাপাত্র (ঘ) অপূর্ব
উত্তর : (গ) গিরীশ মহাপাত্র
১.৩ পান্নালাল প্যাটেল কোন্ ভাষার লেখক ছিলেন?
(ক) পাঞ্জাবি (খ) মারাঠি (গ) গুজরাটি (ঘ) হিন্দি
উত্তর : (গ) গুজরাটি
১.৪ “আমাদের শিশুদের শব ছড়ানো রয়েছে — !”
(ক) কাছে (খ) দূরে (গ) অনেক দূরে (ঘ) কাছে দূরে
উত্তর : (ঘ) কাছে দূরে
১.৫ “ক্ষুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় — !”
(ক) পাষাণ স্তূপে (খ) নীল খিলানে (গ) গগন তলে (ঘ) ঝড় তুফানে
উত্তর : (খ) নীল খিলানে
১.৬ “যথা বৃহন্নলারূপী কিরীটী,” — ‘কিরীটী’ হলেন —
(ক) কার্তিক (খ) ভীম (গ) অর্জুন (ঘ) রাবণ
উত্তর : (গ) অর্জুন
১.৭ খাগের কলম কখন দেখা যায়?
(ক) হাতেখড়ির সময় (খ) সরস্বতী পূজার সময় (গ) হালখাতার সময় (ঘ) নববর্ষের সময়
উত্তর : (খ) সরস্বতী পূজার সময়
১.৮ বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হল —
(ক) বাংলা ভাষার প্রতি অনীহা (খ) ইংরেজির প্রতি আকর্ষণ (গ) বাংলা পারিভাষিক শব্দ কম (ঘ) বাংলা পারিভাষিক শব্দ বেশি
উত্তর : (গ) বাংলা পারিভাষিক শব্দ কম
১.৯ শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন?
(ক) অন্নদাশঙ্কর রায় (খ) সুনীল গঙ্গোপাধ্যায় (গ) নিখিল সরকার (ঘ) সত্যজিৎ রায়
উত্তর : (ঘ) সত্যজিৎ রায়
১.১০ ‘নমি পুত্র পিতার চরণে’ — নিম্নরেখ পদটি হল —
(ক) কর্তৃকারক (খ) সম্বন্ধপদ (গ) সম্বোধনপদ (ঘ) কর্মকারক
উত্তর : (খ) সম্বন্ধপদ
১.১১ সূর্য উঠলে পদ্ম ফোটে। ‘সূর্য’ হল —
(ক) অনুক্ত কর্তা (খ) উক্ত কর্তা (গ) নিরপেক্ষ কর্তা (ঘ) উপবাক্যীয় কর্তা
উত্তর : (গ) নিরপেক্ষ কর্তা
১.১২ ‘শাপমুক্ত’ — সমস্তপদটির সমাসের নাম —
(ক) করণ তৎপুরুষ (খ) অপাদান তৎপুরুষ (গ) অধিকরণ তৎপুরুষ (ঘ) কর্ম তৎপুরুষ
উত্তর : (খ) অপাদান তৎপুরুষ
১.১৩ ‘শিশুর শরীর কুসুমের মতো কোমল।’ — এই বাক্যে ‘কোমল’ হল —
(ক) উপমান (খ) উপমেয় (গ) উপমিত (ঘ) সাধারণ ধর্ম
উত্তর : (ঘ) সাধারণ ধর্ম
১.১৪ ‘আই.পি.এল শুরু হল, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে।’ — গঠন অনুসারে বাক্যটি —
(ক) সরল বাক্য (খ) জটিল বাক্য (গ) যৌগিক বাক্য (ঘ) মিশ্র বাক্য
উত্তর : (ঘ) মিশ্র বাক্য
১.১৫ নির্দেশক বাক্যের একটি শ্রেণি হল —
(ক) প্রশ্নবাচক বাক্য (খ) শর্তসাপেক্ষ বাক্য (গ) সন্দেহবাচক (ঘ) নঞর্থক বাক্য
উত্তর : (ঘ) নঞর্থক বাক্য
১.১৬ ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় —
(ক) কর্তৃবাচ্যে (খ) কর্মবাচ্যে (গ) ভাববাচ্যে (ঘ) কর্মকর্তৃবাচ্যে
উত্তর : (ক) কর্তৃবাচ্যে
১.১৭ ‘কাল থেকে সে আনন্দ করছে।’ → ‘কাল থেকে তার আনন্দ করা হচ্ছে।’ এখানে যে বাচ্যান্তর ঘটেছে তা হল —
(ক) কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে (খ) ভাববাচ্য থেকে কর্মবাচ্যে (গ) কর্মবাচ্য থেকে ভাববাচ্যে (ঘ) কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে
উত্তর : (ক) কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে
২। কম-বেশি ২০টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ১৯ × ১ = ১৯
২.১ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৪ × ১ = ৪
২.১.১ “ভালো হবে না বলছি।” — কোন্ কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি?
উত্তর : ‘জ্ঞানচক্ষু’ গল্পে তপন তার নিজের লেখা গল্পটি ছোটোমাসিকে দেখালে, ছোটোমাসি মজা করে সন্দেহের সুরে বলেছিল — ‘কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো?’ সেই কথার পরিপ্রেক্ষিতে তপনের এমন উক্তি।
২.১.২ “এবার মারি তো গণ্ডার, লুটি তো ভাণ্ডার।” — কথাগুলো কে কাদের বলেছিলেন?
উত্তর : ‘বহুরূপী’ গল্পে হরিদা তাঁর বন্ধুদের, অর্থাৎ কথক ও তার সঙ্গীদের বলেছিলেন।
২.১.৩ “মিথ্যাবাদী কোথাকার!” — উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যাবাদী বলা হয়েছে?
উত্তর : ‘পথের দাবী’ গল্পে গিরীশ মহাপাত্র বলেছিল, সে নিজে গাঁজা খায় না, শুধু বন্ধুরা তৈরি করে দিতে বললে সেজে দেয়। কিন্তু তার পকেট থেকে গাঁজার কলকে বেরিয়েছিল। তাই জগদীশবাবু তাকে মিথ্যাবাদী বলেছিলেন।
২.১.৪ “আরও বেশি অপরিচিত মনে হইল।” — উদ্দিষ্টকে ‘বেশি অপরিচিত’ মনে হওয়ার কারণ কী?
উত্তর : ‘নদীর বিদ্রোহ’ গল্পে উদ্দিষ্ট হলো নদেরচাঁদের চার বছরের চেনা ক্ষীণস্রোতা নদীটি। টানা পাঁচ দিনের বৃষ্টিতে নদী ফুলেফেঁপে ভয়ংকর রূপ ধারণ করায় চেনা নদীটিকেই নদেরচাঁদের আরও বেশি ভয়ংকর ও অপরিচিত মনে হয়েছিল।
২.১.৫ “এসো, আমরা কুস্তি লড়ি।” — কে, কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল?
উত্তর : ‘অদল বদল’ গল্পে ছেলেদের দলের কালিয়া অমৃতের সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল।
২.২ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৪ × ১ = ৪
২.২.১ “সিন্ধুতীরে দেখি দিব্যস্থান।” — ‘দিব্যস্থান’ কেমন ছিল?
উত্তর : ‘সিন্ধুতীরে’ কবিতায় দিব্যস্থান ছিল অতি মনোহর। সেখানে উপরে ছিল ফল-ফুলে ভরা পর্বত, তার পাশে নানা সুগন্ধি পুষ্প ও নানা ফলের বৃক্ষে সাজানো উদ্যান, আর তার মধ্যে হেমরত্নে সাজানো বিচিত্র টঙ্গি বা প্রাসাদ।
২.২.২ “ঘাস জন্মালো রাস্তায়” — কখন রাস্তায় ঘাস জন্মালো?
উত্তর : ‘অসুখী একজন’ কবিতায় কথক তার প্রিয়তমাকে ছেড়ে বহুদূরে চলে যান। তিনি যে রাস্তা দিয়ে গিয়েছিলেন, কালের নিয়মে সেই রাস্তায় ঘাস জন্মালো।
২.২.৩ “কৃপণ আলোর অন্তঃপুরে।” — আলোর কৃপণতার কারণ কী?
উত্তর : ‘আফ্রিকা’ কবিতায় আফ্রিকা ঘন নিবিড় অরণ্যে ঢাকা। বনস্পতির নিবিড় পাহারায় সূর্যের আলো সেখানে প্রায় ঢুকতেই পারে না। তাই আলোকে কৃপণ বলা হয়েছে।
২.২.৪ “নাদিলা কর্বুরদল হেরি বীরবরে,” — ‘কর্বুরদল’ শব্দটির অর্থ কী?
উত্তর : ‘কর্বুরদল’ শব্দটির অর্থ — রাক্ষসদল বা রাক্ষসসেনা। ‘কর্বুর’ মানে রাক্ষস। এখানে বীরবর ইন্দ্রজিৎকে দেখে রাক্ষসদল আনন্দে গর্জন করে উঠেছিল।
২.২.৫ “পৃথিবী হয়তো গেছে মরে” — পৃথিবী সম্পর্কে এমন বলার কারণ কী?
উত্তর : ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতায় যুদ্ধ, হানাহানি ও মৃত্যুর তাণ্ডবে মানুষের মানবিকতা ও বিবেকবোধ নষ্ট হয়ে গেছে। তাই কবির মনে হয়েছে, পৃথিবী হয়তো মরে গেছে।
২.৩ যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : ৩ × ১ = ৩
২.৩.১ “ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা।” — ইতিহাসে কার পাকা ঠাঁই?
উত্তর : ইতিহাসে কলমের ঠাঁই পাকা।
২.৩.২ অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কী সতর্কতা নেওয়া উচিত?
উত্তর : রাজশেখর বসুর মতে, অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কোনো অভিজ্ঞ লোককে দিয়ে তা যাচাই করে নেওয়া উচিত।
২.৩.৩ “তার ফলে তাঁদের চেষ্টা অধিকতর সফল হয়েছে।” — ‘তার ফলে’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর : ‘তার ফলে’ বলতে পরিভাষা সংকলন ও রচনার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় নিযুক্ত সমিতির বিজ্ঞান অধ্যাপক ও ভাষাতত্ত্ববিদদের একযোগে কাজ করাকে বোঝানো হয়েছে।
২.৩.৪ একসময়ে বিদেশে উন্নত ধরনের নিব বের হয়েছিল কীভাবে?
উত্তর : একসময়ে বিদেশে গরুর শিং অথবা কচ্ছপের খোল কেটে উন্নত নিব বের হয়েছিল।
২.৪ যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাও : ৮ × ১ = ৮
২.৪.১ বাংলায় কী দেখে কারক নির্ণয় করা হয়?
উত্তর : বাংলায় ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক অনুযায়ী কারক নির্ণয় করা হয়।
২.৪.২ মুখ্য কর্মের একটি উদাহরণ দাও।
উত্তর : ইশিতা আমাকে একটি উপহার দিল।
২.৪.৩ “ঋষিবালক” — পদটির ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো।
উত্তর : যিনি ঋষি তিনিই বালক — সাধারণ কর্মধারয় সমাস।
২.৪.৪ নীচের ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণি নির্ণয় করো — ‘অন্ধ করে যে’ —
উত্তর : অন্ধকার — উপপদ তৎপুরুষ সমাস।
২.৪.৫ ‘সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য।’ — জটিল বাক্যে রূপান্তর করো।
উত্তর : যেটা সংগ্রহ করেছিল সেটা হল দুর্গমের রহস্য।
২.৪.৬ ‘আমি ছিলাম কালিকলমের ভক্ত।’ — বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো।
উত্তর : আমি কি কালিকলমের ভক্ত ছিলাম না?
২.৪.৭ “এসো যুগান্তের কবি।” — ভাববাচ্যে পরিণত করো।
উত্তর : যুগান্তের কবির আসা হোক।
২.৪.৮ কর্মবাচ্যের একটি উদাহরণ দাও।
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছিল।
২.৪.৯ যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও।
উত্তর : গরু আকাশে ওড়ে।
২.৪.১০ কোন্ সমাসে দুটি বিজাতীয় সমস্যমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়?
উত্তর : রূপক কর্মধারয় সমাসে দুটি বিজাতীয় সমস্যমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়।
৩। প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০টি শব্দে উত্তর দাও : ৩ + ৩ = ৬
৩.১ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৩
  • ৩.১.১ “এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল।” — কারা, কেন খুশি হয়েছিল? (১+২)
  • ৩.১.২ “এমন সময় ঘটল সেই ঘটনা।” — কোন্ ঘটনার কথা বলা হয়েছে? (৩)
৩.২ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৩
  • ৩.২.১ “আমি তাকে ছেড়ে দিলাম” — কে কাকে ছেড়ে দিয়েছিলেন? (১+২)
  • ৩.২.২ “দিগম্বরের জটায় হাসে শিশু-চাঁদের কর — ” দিগম্বর কে? উদ্ধৃতিটির অর্থ কী? (১+২)
৪। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫
  • ৪.১ “এমন সৌভাগ্যকে অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না।” — এখানে কোন্ ঘটনার ইঙ্গিত করা হয়েছে? তাকে ‘সৌভাগ্য’ বলা হল কেন? (১+৪)
  • ৪.২ “বড়ো চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা।” — ‘এই সন্ধ্যার’ পরিচয় দাও। সে দিনের সন্ধ্যার ঘটনাটি বর্ণনা করো। (২+৩)
৫। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫
  • ৫.১ “আমরা ভিখারি বারোমাস।” — কোন্ পরিস্থিতিতে ‘আমরা’ বারোমাস ভিখারি? এই অবস্থায় কী দরকার বলে কবি মনে করেন? (৩+২)
  • ৫.২ “পঞ্চকন্যা পাইলা চেতনা।” — ‘পঞ্চকন্যা’ কারা? কার চেষ্টায় কীভাবে পঞ্চকন্যা চেতনা ফিরে পেল? (২+৩)
৬। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫
  • ৬.১ বাংলা ভাষায় বিজ্ঞান রচনার সমস্যাগুলি আলোচনা করো। (৫)
  • ৬.২ “সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান।” — লেখালেখি ব্যাপারটিকে একটা ছোটোখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন বুঝিয়ে লেখো। (৫)
৭। কম-বেশি ১২৫ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৪
  • ৭.১ “তোমাদের কাছে আমি লজ্জিত।” — কে কার কাছে লজ্জিত? তাঁর লজ্জিত হওয়ার কারণ ব্যাখ্যা করো। (১+৩)
  • ৭.২ “জানি না, আজ কার রক্ত সে চায়।” — বক্তা কে? বক্তার এমন মন্তব্যের কারণ কী? (১+৩)
৮। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫ × ২ = ১০
  • ৮.১ দারিদ্র্য আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো। (৫)
  • ৮.২ “না। আমি নামব না।” — বক্তার এমন অভিমানের কারণ কী? শেষ পর্যন্ত কী ঘটল? (২+৩)
  • ৮.৩ “এত কৃচ্ছ্রসাধন করেন, বাঁচবেন কী করে?” — কে কোন প্রসঙ্গে কাকে কথাগুলি বলেছিলেন? উদ্দিষ্ট ব্যক্তির কৃচ্ছ্রসাধনের বর্ণনা দাও। (২+৩)
৯। চলিত বাংলায় অনুবাদ করো : ৪
We live in India and work for India. But we should not forget that we belong to the larger family of the world. The people living in other countries are after all our cousins. It would be such an excellent thing if all the people in the world were happy and content.
বাংলা অনুবাদ : আমরা ভারতে বাস করি এবং ভারতের জন্য কাজ করি। কিন্তু আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে, আমরা বৃহত্তর বিশ্ব-পরিবারের অন্তর্ভুক্ত। অন্য দেশে বসবাসকারী মানুষেরা আসলে আমাদেরই জ্ঞাতিভাই। সারা পৃথিবীর সব মানুষ যদি সুখী ও সন্তুষ্ট থাকত, তাহলে তা কতই না চমৎকার হতো।
১০। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫
  • ১০.১ মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।
  • ১০.২ ‘জলা বুজিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয়।’ এই বিষয় অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো।
১১। কম-বেশি ৪০০ শব্দে যে-কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো : ১০
  • ১১.১ মানব কল্যাণে বিজ্ঞান
  • ১১.২ বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী
  • ১১.৩ দেশভ্রমণ শিক্ষার অঙ্গ
  • ১১.৪ একটি কলমের আত্মকথা
[ কেবল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ]
১২। কম-বেশি ২০টি শব্দের মধ্যে উত্তর দাও (যে-কোনো চারটি) : ৪ × ১ = ৪
  • ১২.১ “দুটো একটা পয়সা ফেলেও দিচ্ছে।” — কারা পয়সা ফেলে দিচ্ছে?
  • ১২.২ “তার আমি জামিন হতে পারি।” — কে কার জামিন হতে চেয়েছিল?
  • ১২.৩ অমৃত কেন কুস্তি লড়তে রাজি ছিল না?
  • ১২.৪ “আঁকড়ে ধরে সে-খড়কুটো” — ‘সে-খড়কুটো’ বলতে কী বোঝানো হয়েছে?
  • ১২.৫ “কে বধিল কবে প্রিয়ানুজে?” — ‘প্রিয়ানুজ’ কাকে বলা হয়েছে?
১৩। কম-বেশি ৬০টি শব্দের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৩ × ২ = ৬
  • ১৩.১ “বুনো হাঁস ধরাই যে এদের কাজ;” — বক্তা কে? তার এই মন্তব্যের অর্থ বুঝিয়ে দাও। (১+২)
  • ১৩.২ “বড়ো ভয় করিতে লাগিল নদের চাঁদের।” — নদের চাঁদ কে? কখন তার ভয় করছিল? (১+২)
  • ১৩.৩ “ধিক্ মোরে!” — কে, কেন নিজেকে ধিক্কার দিয়েছেন? (১+২)
অন্যান্য সালের মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র (Madhyamik Bengali Questions)

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

BANGLA MCQ TEST SET-2

BANGLA MCQ TEST SET-1

Madhyamik 2020 Physical Science Question