Bengali Madhyamik Question Paper 2022

মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০২২ ও উত্তর || Madhyamik Bengali Question Paper 2022 with Answers

মাধ্যমিকের বাংলা প্রশ্ন ২০২২
মাধ্যমিকের বাংলা প্রশ্ন ২০২২
বাংলা – প্রথম ভাষা (২০২২)
সময় : ৩ ঘণ্টা ১৫ মিনিট (প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘণ্টা উত্তর লেখার জন্য)
[নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান – ৯০ || বহিরাগত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান – ১০০]
১। সঠিক উত্তরটি নির্বাচন করো : ১ × ১৭ = ১৭
১.১ পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম –
(ক) ইস্কুলের গল্প। (খ) একদিন। (গ) প্রথম দিন। (ঘ) রাজার কথা।
উত্তর : (গ) প্রথম দিন।
১.২ গিরীশ মহাপাত্রের বয়স –
(ক) চল্লিশ-বিয়াল্লিশ। (খ) ত্রিশ-বত্রিশের অধিক নয়। (গ) পঞ্চাশ-পঞ্চান্ন। (ঘ) পঞ্চাশের কাছাকাছি।
উত্তর : (খ) ত্রিশ-বত্রিশের অধিক নয়।
১.৩ জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন –
(ক) এক হাজার টাকা। (খ) পাঁচশো টাকা। (গ) একশো এক টাকা। (ঘ) একশো টাকা।
উত্তর : (ঘ) একশো টাকা।
১.৪ “কালো ঘোমটার নীচে অপরিচিত ছিল” – কী অপরিচিত ছিল?
(ক) তোমার চেতনাতীত রূপ। (খ) তোমার রহস্যময় রূপ। (গ) তোমার আরণ্যক রূপ। (ঘ) তোমার মানবরূপ।
উত্তর : (ঘ) তোমার মানবরূপ।
১.৫ “আমাদের ডান পাশে” –
(ক) টাকা (খ) বাঁধ (গ) ধ্বস (ঘ) পথ
উত্তর : (গ) ধ্বস
১.৬ “অট্টরোলের হট্টগোলে স্তব্ধ” –
(ক) চরাচর (খ) মহাকাল (গ) গগনতল (ঘ) গিরিশিখর
উত্তর : (ক) চরাচর
১.৭ লেখক শ্রীপান্থের ছেলেবেলায় দেখা দারোগাবাবুর কলম থাকতো –
(ক) কলারের ভাঁজে আঁটা। (খ) কোমরের বেল্টে আটকানো। (গ) কাঁধের ছোট্ট পকেটে সাজানো। (ঘ) পায়ের মোজায় গোঁজা।
উত্তর : (ঘ) পায়ের মোজায় গোঁজা।
১.৮ উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখানো যেতো –
(ক) পনেরো আনায়। (খ) বারো আনায়। (গ) ষোলো আনায়। (ঘ) দশ আনায়।
উত্তর : (খ) বারো আনায়।
১.৯ ‘কঙ্কাবতী’ ও ‘ডমরুধর’-এর স্বনামধন্য লেখকের নাম –
(ক) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। (খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। (গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। (ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
উত্তর : (গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়।
১.১০ বিভক্তি শব্দের অর্থ কী?
(ক) বিভাজন। (খ) সংকোচন। (গ) প্রসারণ। (ঘ) সংযোজন।
উত্তর : (ক) বিভাজন।
১.১১ কলমে কায়স্থ চিনি – নিম্নরেখ পদটি –
(ক) অপাদান কারক। (খ) কর্তৃকারক। (গ) করণকারক। (ঘ) কর্মকারক।
উত্তর : (গ) করণকারক।
১.১২ মেসি কী খেলাই না খেললো – কী জাতীয় কর্ম?
(ক) উহ্য কর্ম। (খ) সমধাতুজ কর্ম। (গ) কর্মের বীপ্সা। (ঘ) উপবাক্যীয় কর্ম।
উত্তর : (খ) সমধাতুজ কর্ম।
১.১৩ আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী – নিম্নরেখ পদটি –
(ক) ক্রিয়াবাচক পদ। (খ) সম্বোধন পদ। (গ) কর্মকারক। (ঘ) সম্বন্ধপদ।
উত্তর : (ঘ) সম্বন্ধপদ।
১.১৪ সমাসের মূল অর্থ –
(ক) বর্ণের সাথে বর্ণের মিলন। (খ) নামপদের সাথে ক্রিয়াপদের মিলন। (গ) একাধিক পদের একটি পদে পরিণতি লাভ। (ঘ) ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের মিলন।
উত্তর : (গ) একাধিক পদের একটি পদে পরিণতি লাভ।
১.১৫ বুড়োমানুষের কথাটা শুনো – নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ সেটি হ'ল –
(ক) বহুব্রীহি সমাস। (খ) কর্মধারয় সমাস। (গ) তৎপুরুষ সমাস। (ঘ) অব্যয়ীভাব।
উত্তর : (খ) কর্মধারয় সমাস।
১.১৬ ‘দশানন’-এর সমাস হ'ল –
(ক) দ্বিগু। (খ) বহুব্রীহি। (গ) অব্যয়ীভাব। (ঘ) কর্মধারয়।
উত্তর : (খ) বহুব্রীহি।
১.১৭ পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে সেটি হ'ল –
(ক) বহুব্রীহি সমাস। (খ) অব্যয়ীভাব সমাস। (গ) তৎপুরুষ সমাস। (ঘ) নিত্য সমাস।
উত্তর : (গ) তৎপুরুষ সমাস।
২। কম-বেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : ১৯ × ১ = ১৯
২.১ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৪ × ১ = ৪
২.১.১ তপন মামার বাড়িতে কেন এসেছিল?
উত্তর : আশাপূর্ণা দেবীর ‘জ্ঞানচক্ষু’ গল্প অনুযায়ী, তপন তার ছোটোমাসির বিয়ে উপলক্ষে মামার বাড়িতে এসেছিল।
২.১.২ “শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন,” – সংকল্পটি কী?
উত্তর : তপনের সংকল্প ছিল, যদি কখনও নিজের লেখা ছাপতে দিতে হয়, তবে সে নিজে গিয়ে পত্রিকার অফিসে লেখা জমা দিয়ে আসবে, অন্য কারও মাধ্যমে নয়।
২.১.৩ “আর যাই হোক্, যাঁকে খুঁজছেন তাঁর কালচারের কথাটা একবার ভেবে দেখুন।” – কার খোঁজ করা হচ্ছিল?
উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ উপন্যাসাংশে পলিটিক্যাল সাসপেক্ট বা রাজদ্রোহী সব্যসাচী মল্লিকের খোঁজ করা হচ্ছিল।
২.১.৪ “মাস্টারমশাই একটুও রাগ করেননি। বরং একটু তারিফই করলেন” – ‘তারিফ’ করার কারণ কী?
উত্তর : সুবোধ ঘোষের ‘বহুরূপী’ গল্পে হরিদা পুলিশের নিখুঁত ছদ্মবেশ ধরে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন, তাঁর সেই নিখুঁত ছদ্মবেশের জন্যই মাস্টারমশাই তারিফ করেছিলেন।
২.১.৫ “কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়।” – কী ধরনের কাজ হরিদার অপছন্দ?
উত্তর : কোনো অফিসে বা দোকানে নির্দিষ্ট ঘেরাটোপে প্রতিদিন একই সময়ে বাঁধা ধরা কাজ করা হরিদার অপছন্দ ছিল।
২.২ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৪ × ১ = ৪
২.২.১ “সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী।” – ‘সভ্যতার শেষ পুণ্যবাণী’-টি কী?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আফ্রিকা’ কবিতায় সভ্যতার শেষ পুণ্যবাণীটি হলো— “ক্ষমা করো”।
২.২.২ “আয় আরো বেঁধে বেঁধে থাকি” কবিতাটির রচয়িতা কে?
উত্তর : কবিতাটির রচয়িতা হলেন কবি শঙ্খ ঘোষ।
২.২.৩ “তারপর যুদ্ধ এলো” – যুদ্ধ কেমনভাবে এলো?
উত্তর : পাবলো নেরুদার ‘অসুখী একজন’ কবিতা অনুযায়ী, যুদ্ধ রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো এসেছিল।
২.২.৪ “এবার মহানিশার শেষে” – কে আসবে?
উত্তর : কাজী নজরুল ইসলামের ‘প্রলয়োল্লাস’ কবিতা অনুযায়ী, মহানিশার শেষে উষা অরুণ হেসে (অর্থাৎ নতুন দিনের আলো নিয়ে) আসবে।
২.২.৫ “এ কলঙ্ক, পিতঃ, ঘুষিবে জগতে।” – বক্তা কোন্ কলঙ্কের কথা বলেছেন?
উত্তর : মাইকেল মধুসূদন দত্তের ‘অভিষেক’ কবিতায় বীরবাহুর মৃত্যুর পর মেঘনাদের উপস্থিতিতে পিতা রাবণের স্বয়ং যুদ্ধে যাওয়ার বিষয়টিকে মেঘনাদ কলঙ্ক বলে উল্লেখ করেছেন।
২.৩ যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : ৩ × ১ = ৩
২.৩.১ “এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে।” – কোন্ নেশার কথা বলা হয়েছে?
উত্তর : শ্রীপান্থের ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধে ফাউন্টেন পেন বা ঝরনা কলম সংগ্রহের নেশার কথা বলা হয়েছে।
২.৩.২ “অনেক ধরে ধরে টাইপ-রাইটারে লিখে গেছেন মাত্র একজন।” – কার কথা বলা হয়েছে?
উত্তর : এখানে বিশিষ্ট সাহিত্যিক অন্নদাশঙ্কর রায়ের কথা বলা হয়েছে।
২.৩.৩ “কলম তাদের কাছে আজ অস্পৃশ্য।” – কাদের কাছে অস্পৃশ্য?
উত্তর : আধুনিক পকেটমারদের কাছে কলম আজ অস্পৃশ্য, কারণ এখন কলমের চেয়ে অনেক বেশি দামি জিনিস মানুষের পকেটে থাকে।
২.৩.৪ “সোনার দোয়াত কলম যে সত্যই হতো;” – বক্তা সোনার দোয়াত কলমের কথা কীভাবে জেনেছিলেন?
উত্তর : প্রাবন্ধিক শ্রীপান্থ শুভঠাকুরের বিখ্যাত দোয়াত-সংগ্রহ দেখতে গিয়ে সোনার দোয়াত কলমের কথা জেনেছিলেন।
২.৪ যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাও : ৮ × ১ = ৮
২.৪.১ সমাস কাকে বলে?
উত্তর : পরস্পর অর্থসঙ্গতিবিশিষ্ট দুই বা ততোধিক পদের একপদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে।
২.৪.২ রত্নাকর – শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো।
উত্তর : রত্নের আকর = সম্বন্ধ তৎপুরুষ সমাস।
২.৪.৩ ক্ষুদ্র গ্রহ – ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো।
উত্তর : উপগ্রহ = অব্যয়ীভাব সমাস।
২.৪.৪ একটি নিত্য সমাসের উদাহরণ দাও।
উত্তর : অন্য গ্রাম = গ্রামান্তর (অথবা, কেবল দর্শন = দর্শনমাত্র)।
২.৪.৫ উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে?
উত্তর : উপপদের সঙ্গে কৃদন্ত পদের (যে পদের শেষে কৃৎ প্রত্যয় থাকে) যে সমাস হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। (যেমন— জল দেয় যে = জলদ)।
২.৪.৬ প্রযোজ্য কর্তার একটি উদাহরণ দাও।
উত্তর : মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। (এখানে ‘শিশুকে’ হলো প্রযোজ্য কর্তা)।
২.৪.৭ শূন্য বিভক্তি কাকে বলে?
উত্তর : যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত বা অন্তর্নিহিত থাকে এবং মূল শব্দের কোনো পরিবর্তন ঘটায় না, তাকে শূন্য বিভক্তি বলে।
২.৪.৮ সম্বন্ধ পদের বিভক্তি কী কী?
উত্তর : সম্বন্ধ পদের প্রধান বিভক্তি দুটি হলো— ‘র’ এবং ‘এর’।
২.৪.৯ একটি গৌণ কর্মের উদাহরণ দাও।
উত্তর : বাবা আমাকে একটি কলম দিয়েছেন। (এখানে প্রাণীবাচক কর্ম ‘আমাকে’ হলো গৌণ কর্ম)।
২.৪.১০ নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো : চিঠি পকেটে ছিল।
উত্তর : (‘পকেটে’ পদটির কারক নির্ণয়) — অধিকরণ কারকে ‘এ’ বিভক্তি। (কোথায় ছিল? পকেটে)।
৩। প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০টি শব্দে উত্তর দাও : ৩ + ৩ = ৬
৩.১ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১ × ৩ = ৩
  • ৩.১.১ “পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে,” – কোন্ পত্রিকা, কেন সকলের হাতে হাতে ঘুরছিল? (১+২)
  • ৩.১.২ “তার লাঞ্ছনা এই কালো চামড়ার নীচে কম জ্বলে না” – বক্তা কে? তার কোন্ লাঞ্ছনার কথা বলা হয়েছে? (১+২)
৩.২ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১ × ৩ = ৩
  • ৩.২.১ “তারা আর স্বপ্ন দেখতে পারল না।” – ‘তারা’ কারা? কেন স্বপ্ন দেখতে পারল না? (১+২)
  • ৩.২.২ “কে কবে শুনেছে পুত্র, ভাসে শিলা জলে” – বক্তা কে? তাঁর একথা বলার কারণ কী? (১+২)
৪। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫
  • ৪.১ “বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোলোআনাই বজায় আছে।” – বাবুটি কে? তাঁর স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। (১+৪)
  • ৪.২ “অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন?” – কার কথা বলা হয়েছে? তিনি কীভাবে ‘খাঁটি সন্ন্যাসীর মতো’ ব্যবহার করেছিলেন সংক্ষেপে আলোচনা করো। (১+৪)
৫। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫
  • ৫.১ “এল মানুষ-ধরার দল” – কোথায় এল? ‘মানুষ-ধরার দল’ এসে কী করেছিল? (১+৪)
  • ৫.২ “তোরা সব জয়ধ্বনি কর।” – কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো। (৫)
৬। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫
  • ৬.১ “আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে।” – ‘সবই’-র পরিচয় দাও। উল্লিখিত বিষয়টি কীভাবে আজ ‘অবলুপ্তির পথে’ আলোচনা করো। (৩+২)
  • ৬.২ “তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে ‘হোম-টাস্ক’ করতাম।” – কিসে ‘হোম-টাস্ক’ করা হতো? ‘হোম-টাস্ক’ করার সম্পূর্ণ বিবরণ দাও। (১+৪)
৭। কম-বেশি ১২৫ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৪
  • ৭.১ “বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা” – বক্তা কে? কোন্ দুর্যোগের কথা বলা হয়েছে? (১+৩)
  • ৭.২ “ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাঁহাপনা। ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়।” – বক্তা কে? তার এরকম ভয় হওয়ার কারণ কী? (১+৩)
৮। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ২ × ৫ = ১০
  • ৮.১ “ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই।” – কে বলেছিল? তার পরিচয় সংক্ষেপে উল্লেখ করো। (৫)
  • ৮.২ “বিষ্টু ধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক।” – বিষ্টু ধরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করো। (৫)
  • ৮.৩ চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কী ঘটেছিল? এই ঘটনা থেকে ক্ষিতীশের কী মনে হয়েছিল? (৩+২)
৯। চলিত গদ্যে বঙ্গানুবাদ করো : ৪
Newspaper reading has become an essential part of our life. As we get up in the morning we wait eagerly for a daily paper. Twentieth Century was an age of newspaper. Through Newspapers we gather information about different countries of the world.
বঙ্গানুবাদ : সংবাদপত্র পাঠ আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। সকালে ঘুম থেকে উঠেই আমরা আগ্রহের সঙ্গে দৈনিক সংবাদপত্রের জন্য অপেক্ষা করি। বিংশ শতাব্দী ছিল সংবাদপত্রের যুগ। সংবাদপত্রের মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করি।
১০। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১ × ৫ = ৫
  • ১০.১ অতিমারীর পরিবেশে মাস্ক পরা ও হাত ধোয়ার প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।
  • ১০.২ তোমাদের পাড়ায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।
১১। কম-বেশি ৪০০ শব্দে যে-কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো : ১০
  • ১১.১ বর্তমান জীবনে বিজ্ঞান।
  • ১১.২ পরিবেশ ও মানুষ।
  • ১১.৩ তোমার দেখা একটি মেলা।
  • ১১.৪ একটি নদীর আত্মকথা।
[ কেবল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ]
১২। কম-বেশি ২০টি শব্দের মধ্যে উত্তর দাও (যে-কোনো চারটি) : ১ × ৪ = ৪
  • ১২.১ “এ বিষয়ে সন্দেহ ছিল তপনের।” – কোন্ বিষয়ে তপনের সন্দেহ ছিল?
  • ১২.২ “সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী।” – বিরাগী কোন্ দিকে তাকালেন না?
  • ১২.৩ “কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ।” – ‘বুনো হাঁস ধরা’র অর্থ কী?
  • ১২.৪ “আর সেই মেয়েটি আমার অপেক্ষায়” – কোন্ মেয়েটি?
  • ১২.৫ “আগে পূজ ইষ্টদেবে” – ‘ইষ্টদেব’ কে?
১৩। কম-বেশি ৬০টি শব্দের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ২ × ৩ = ৬
  • ১৩.১ “তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়।” – কার, কখন এমন ভাব হয়েছিল? (১+২)
  • ১৩.২ “কৈ এ ঘটনা তো আমাকে বলেন নি?” – বক্তা কে? ঘটনাটি কী? (১+২)
  • ১৩.৩ “জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া” – ‘মহাবাহু’ কে? তিনি কী জিজ্ঞাসা করলেন? (১+২)
অন্যান্য সালের মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র (Madhyamik Bengali Questions)

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

BANGLA MCQ TEST SET-2

BANGLA MCQ TEST SET-1

Madhyamik 2020 Physical Science Question